• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মান্দায় ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি জব্দ লালপুরে অনলাইন প্রতারণা চক্রের ৩ সদস্য আটক, সাইবার সুরক্ষা আইনে মামলা মুন্সীগঞ্জের লৌহজংয়ে ডিবির অভিযানে হেরোইনসহ ৪ জন গ্রেফতার” বটিয়াঘাটার হুন্ডি সুমন মন্ডল ওরফে মাকাল অনলাইন জুয়ার মাধ্যমে কোটিপতি চেয়ারম্যান হতে চাই না, সেবক হতে চাই’—আজিজুর রহমান বটিয়াঘাটায় সন্তানের হাতে মায়ের মৃত্যু, ছেলেকে খুঁজছে পুলিশ চট্টগ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধ নিস্পত্তিতে আইনি সহায়তা প্রদানের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত আলহেরা মডেল একাডেমি তে ইয়োগা ক্লাস চালু করায় অভিনন্দন ও শুভেচ্ছা সীতাকুণ্ডে মডেল থানার গাড়ি চালককে মারধরের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

সীতাকুণ্ডে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Montu Rahman / ৯২ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড।।

”রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ আগষ্ট সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলামের নেতৃত্বে মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।র‍্যালী পরবর্তী উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।পরে সীতাকুন্ড উপজেলা পরিষদ মিলনায়তনে দুপুর ১টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অফিসার মোঃ মোতাছিম বিল্লাহ’র সভাপতিত্বে এবং রাসেল দাশের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আলতাফ হোসেন,জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা প্রানবেশ মহাজন,উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.কল্লোল বড়ুয়া ও উপজেলা বিএনপির আহবায়ক ডা.কমল কদর প্রমূখ।অনুষ্ঠানে বক্তারা বলেন,মৎস্য সম্পদের সঠিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।এতে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মৎস্যজীবীদের জীবনমানও উন্নত হবে। মাছ আমাদের দেশের অর্থনীতি,পুষ্টি ও কর্মসংস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস।উল্লেখ্য, এতে দুইজন সফল মৎস্য চাষী এবং ১ জন মৎস্যজীবিকে পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD