• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে মডেল থানার গাড়ি চালককে মারধরের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত জামালগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৪,০০০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ৯ তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। আশুগঞ্জে গাঁজা ও ফেয়ারডিল সিরাপসহ ৩ মাদক কারবারী গ্রেফতার বিজয়নগরে ২৪ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ যশোর বিসিক প্লট ও অবকাঠামো সংকটে, নতুন শিল্প পার্ক এখনো ঝুলন্ত

সীতাকুণ্ডে মডেল থানার গাড়ি চালককে মারধরের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

Montu Rahman / ২ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ড( চট্রগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানার গাড়িচালক কনস্টেবল মোহাম্মদ সফিককে মারধরের অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মোহাম্মদ ইসমাইলকে গ্রেপ্তার করা হয়েছে।তবে গ্রেপ্তারের প্রায় তিন ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
ঘটনার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়।এরই মধ্যে ২ অক্টোবর ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনকালে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্তব্যরত সদস্যকে বাধা প্রদান ও অসদাচরণের অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ ইসমাইলকে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD