• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম:
কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বটিয়াঘাটায় সরকারি নির্দেশ-কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ভরাটি নদী দখলের মহোৎসব কুরআনী নূর ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন। ঢাকা বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল সুনামগঞ্জ জেলায় নতুন ডিসি মিনহাজুর রহমান কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন

দৌলতপুরে প্রকাশ্য দিবালোক গুলি করে হত্যার অভিযোগ

Muntu Rahman / ১৯৫০ Time View
Update : বুধবার, ১৪ জুন, ২০২৩

দৌলতপুরে প্রকাশ্য দিবালোক গুলি করে হত্যার অভিযোগ

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়া দৌলতপুরে উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা পাড়া গ্রামে প্রকাশ্য দিবালোকে গুলি করে ও কুপিয়ে দুই জনকে হত্যার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে নিহত বজলু মালিথার স্ত্রী নাজমা বলেন, বুধবার বিকাল ৩ টার পরে উজ্জল সরদারের নেতৃত্ব, উজ্জল সরদার, জালাল সরদার,ছোট মান্নান সরদার আমার বাড়ির সামনে এসে আমার স্বামী বজলুকে বাড়ির ভিতর থেকে ধরে এনে গুলি করে। তাদের তিন জনের হাতে পিস্তল ছিল। এছাড়াও অনেক মানুষ ছিলো। তারা এক যোগে হঠাৎ হামলা চালায়।

নিহত শরিফুল মালিথার চাচাতো ভাই সেলিম মালিকা বলেন, শরিফুল ভাই ওদের আক্রমণে থেকে বাচতে বাড়ির ভিতরে পালিয়ে আসেন । ঘরের ভিতর ঢুকে উজ্জল বাহিনীর লোকজন হামলা চালিয়ে হত্যা করেন।

এ বিষয়ে মরিচা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রদীপ বলেন, গত কাল মঙ্গলবার বিকালে শ্যামলের পাট খেতে ফোরিদের গরু গিয়ে পাট খায়। পরে স্থানীয় ভাবে বসার কথা ছিল হঠাৎ শুনছি উজ্জ্বল সরদারের নেতৃত্বে হামলা চালিয়ে দুই জনকে হত্যা করেছে। উজ্জল সরদার বি এন পি’র ক্যাড়ার ছিল। বর্তমান এম পির ছত্রছায়ায় সে আবার সক্রিয় হয়ে উঠেছে। এই হত্যা কান্ডের বিচার চাই।

এ বিষয় উজ্জ্বল সরদারের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায় নাই।

দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান ও ভেড়ামারা থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ও কুষ্টিয়া র‍্যাব ১২ ঘটনা স্থান পরিদর্শন করেন ও নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD