• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান সরকারি খাল কি ব্যক্তির ইজারায়? তাহিরপুরে টাকা আদায় নিয়ে বিতর্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন হত্যা মামলার আসামি সারোয়ার এসআরবি -১১ অভিযানে গ্রেফতার মান্দায় জোতবাজার বণিক সমবায় সমিতির পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান দৌলতপুরে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন, এক গোলে আমদহের জয়

সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা

Montu Rahman / ২ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ড প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মুসকান ড্রিংকিং ওয়াটার কারখানার বোতলজাতকরণ প্রক্রিয়া নিয়ে প্রতিবেদন প্রকাশের পর দৈনিক জনবাণী পত্রিকার সংবাদকর্মী ও বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা সীতাকুণ্ড উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জয়নাল আবেদীনকে পুলিশ গ্রেফতার করেছে। সীতাকুণ্ড থানা পুলিশ এবং পরবর্তীতে মামলায় সাইবার সুরাক্ষা আইনে সাংবাদিক জয়নাল কে মামালা দিয়ে চট্টগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে সীতাকুণ্ড থানার মামলা নং ৫৬।
স্বাধীন দেশের মুক্ত চেতনা কে পুলিশ বাধা দিয়েছে এবং ঘটনায় উদ্বেগ ও প্রশ্ন দেখা দিয়েছে।
ঊল্লেখ্য,গত ২ অক্টোবর সাংবাদিক জয়নাল আবেদীন তথ্য ও প্রমানাধি সংগ্রহের জন্য ছদ্মবেশে মুসকান ড্রিংকিং ওয়াটার কারখানায় কাজ শুরু করেন সেখানে মুসকান এর পানির বোতল জাত প্রক্রিয়ায় অনিয়ম,ভেজাল এবং অপরিচ্ছন্ন পরিবেশের অভিযোগের বিষয়ে তথ্য ও প্রমাণ সংগ্রহ করেন তিনি।পরে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন।পরবর্তিতে এ প্রতিবেদন একাধিক গনমাধ্যমে প্রকাশিত হয়
প্রতিবেদনটি প্রকাশের পর মুসকান কর্তৃপক্ষ তাকে ডেকে নিয়ে লিখিত অভিযোগ ছাড়া পুলিশকে খবর দেয় বলে জানা গেছে।সীতাকুণ্ড মডেল থানার এস আই নুর উল্লাহ কোনো রকম লিখিত অভিযোগ ও ঘটনা তদন্ত ছাড়ায় সাংবাদিক জয়নাল কে গ্রেপ্তার করে নিয়ে যায়।এরপর তাকে থানায় বসিয়ে রাখা হয় এবং পরবর্তীতে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।
অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য সংগ্রহের জন্য ছদ্মবেশ ধারণের পদ্ধতি নেন,একইভাবে কোনো প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে নেওয়া আইনগত পদক্ষেপও যথাযথ প্রক্রিয়া ও স্বচ্ছতার ভিত্তিতে হওয়া প্রয়োজন।
এদিকে,মুসকান ড্রিংকিং ওয়াটার ও এর মূল প্রতিষ্ঠান এস এ গ্রুপের প্রতিষ্ঠাতা শাহাবুদ্দিন আলম অতীতে ঋণ জালিয়াতি ও ব্যাংকিং কেলেঙ্কারির অভিযোগে একাধিকবার আলোচনায় এসেছেন।বিভিন্ন ব্যাংক থেকে সাড়ে তিন হাজার কোটি টাকারও বেশি ঋণ নিয়ে তা পরিশোধ না করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।এ ছাড়াও দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিভিন্ন ব্যাংকের করা শতাধিক মামলা তার বিরুদ্ধে চলমান বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।২০১৮ সালে ঋণসংক্রান্ত অভিযোগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ(সিআইডি) কর্তৃক গ্রেপ্তারও হয়েছিলেন বলে জানা গেছে।সর্বশেষ ২০২৩ সালে ঋণখেলাপি এস এ গ্রুপের শাহাবুদ্দিন আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
সাংবাদিক জয়নাল আবেদীনের বিরুদ্ধে মামলার সুনির্দিষ্ট অভিযোগ,তাকে আটক বা থানায় রাখার আইনি ভিত্তি এবং কারখানার বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের সত্যতা—সবকিছুই নিরপেক্ষভাবে যাচাই করা জরুরি।
সাংবাদিকতার স্বাধীনতা ও জনস্বার্থে তথ্য প্রকাশের অধিকার গণতান্ত্রিক সমাজের গুরুত্বপূর্ণ অংশ।একই সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব হচ্ছে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ও স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD