“রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার” সাথে জড়িত অন্যতম অভিযুক্ত সারোয়ার খানকে ২৪ ঘন্টার মধ্যে যৌথ অভিযানে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ এসআরবি-১১”।
বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে এসআরবি প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে এসআরবি ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
গত রবিবার +১৮ অক্টোবর, ২০২৬) তারিখ রাত্রি অনুমান ১১.৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার পাইস্কা গ্রামের মৃত শহিদুল্লাহর ছেলে ও স্থানীয় যুবদল নেতা রিপন মিয়া (৪২) এবং নিজ ছেলে শাওন ইফাতকে সাথে নিয়ে একত্রে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরে রূপগঞ্জ থানাধীন ভোলাব ইউনিয়নের অন্তর্গত পাইস্কা সাকিনস্থ কলি মার্কেটস্থ আমিনুল খানের বাড়ীর পাশে পৌছামাত্র অভিযুক্ত আসামিরা হত্যা করে। আসামিরা হল ১. কাজী রিফাত (৩০), পিতা-অজ্ঞাত, ২. কাজী তানভীর (২০), পিতা-অজ্ঞাত, ৩. সারোয়ার খান (২০), পিতা-মোক্তার খান, ৪. ফরহাদ (১৯), পিতা- অজ্ঞাত, ৫. কাজী আমিরুল (২০), পিতা-অজ্ঞাত, ৬. ইমন খান (২০), পিতা-রিয়াজ উদ্দিন খান, ৭. কাজী রাফিল (১৯), পিতা-কাজী জুয়েল মুন্সী, ৮. কাজী সাব্বির (২০), পিতা-কাজী নুর মোহাম্মদ, ৯. বাধন কাজী (১৯), পিতা-কাজী নুর মোহাম্মদ, সর্ব গ্রাম-পাইস্কা, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জসহ অজ্ঞাতনামা ২০/৩০ জন রিপন মিয়াকে বল্লম, চাপাতি, ছেনি ও ধারালো চাকু দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারীভাবে কুপিয়ে/আঘাত করে হত্যা করিয়া পালিয়ে যায়। এসময় শাওন ইফাত প্রাণ ভয়ে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে সংবাদ পেয়ে রুপগঞ্জ থানা পুলিশ আসিয়া নিহতের লাশ উদ্ধার করিয়া সুরতহাল সম্পন্ন করতঃ ময়না তদন্তের জন্য মৃতদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে নিহতের ছেলে শাওন ইফাত বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত হত্যা মামলাটি থানায় রুজু হওয়ার পর জড়িত অভিযুক্তদের গ্রেফতারের জন্যে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নিঃ মোঃ আব্দুল জব্বার অধিনায়ক এসআরবি-১১, নারায়ণগঞ্জ মহোদয় বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন।
এই নৃসংস হত্যাকাণ্ডের সাথে জড়িত এজাহারনামীয় অভিযুক্তদেরকে গ্রেফতারের জন্যে এসআরবি-১১, (র্যাব) সদর কোম্পানি, নারায়ণগঞ্জ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে এসআরবি-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এবং এসআরবি-১, সিপিএসসি, পোড়াবাড়ি, গাজীপুর এর একটি যৌথ আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও ঢাকা ইন্টের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ২০ অক্টোবর, ২০২৬ ইং তারিখ সকাল ০৪.৫০ ঘটিকার সময় গাজীপুর জেলার কালিয়াকৈর থনাধীন ঢাকা টু টাঙ্গাইলগামী মহাসড়কে চন্দ্রা ফ্লাইওভারের পাশে তানহা ডায়াগনস্টিক সেন্টার এর সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে বর্ণিত সময় ও স্থান হতে বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় ০৩ নং অভিযুক্ত সারোয়ার খান (২০), পিতা-মোক্তার খান, সাং-পাইস্কা, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ’কে মামলাটি রুজু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে তাকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Devoloped By WOOHOSTBD