• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দাউদকান্দি মডেল থানা, কুমিল্লা জেলার পুলিশ কর্তৃক বিভিন্ন মামলার আসামি গ্রেফতার ফার্মগেটে মৌমাছি ও বিষাক্ত ভিমরুলের তাণ্ডব: ঘুমের ঘরেও রেহাই পাচ্ছে না শিশুরা, আতঙ্কে এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও এসআরবি-৫-এর প্রেস ব্রিফিং মাদক বিরোধী অভিযানসহ ছিনতাই চাঁদাবাজি সন্ত্রাসী বিভিন্ন অপরাধদের মোট ৪২৪ গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি গঠন ঘিরে অসন্তোষ, উঠেছে স্বজনপ্রীতির সীতাকুণ্ডে প্রকাশ্যে গুলি করে হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন, প্রধান আসামি আরিফসহ ৬ জন গ্রেপ্তার; এলজি, রিভলভার ও পিস্তল উদ্ধার দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় লালপুরে অনলাইন জুয়া ও বেটিং চক্রের ১ সদস্য আটক, মোবাইল উদ্ধার ব্ড়াইগ্রামে পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান শুটারগান,১ টি সুইচ গিয়ার চাকু ও ০১ টি চাপাতি উদ্ধার করেছে SRB-5,রাজশাহী

দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

Montu Rahman / ৮ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি, কুষ্টিয়া:

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েলের নির্দেশনায় রোববার (১৮ অক্টোবর) সকাল থেকে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিদর্শনকালে নেতাকর্মীরা বিভিন্ন পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হাইকমান্ডের নির্দেশনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শরিফ উদ্দিন জুয়েলের সৌজন্যে পূজামণ্ডপগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক অনুদান ও বিভিন্ন শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয়।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশীদ, উপজেলা বিএনপির সদস্য আলাউদ্দিন বাদল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল ও রাজিব কিবরিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন গাজী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন, পিয়ারপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি মহাবুল হক,যুবনেতা মিলন আলী, আসাদুল ইসলাম, হাবিবুর রহমান, ছাত্রনেতা অভি মন্ডল অন্তর সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় শরিফ উদ্দিন জুয়েলের চাচা আলাউদ্দিন বাদল পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

নেতাকর্মীরা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালনের অধিকার রয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এ ছাড়া পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় নেতাকর্মীদের সজাগ থাকার পাশাপাশি মণ্ডপ পাহারায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে এ উদ্যোগের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD