নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও মাদক সহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে শহরের দুই নম্বর রেলগেইটে অভিযান চালিয়ে একটি তাদেরকে গ্রেফতারকরা হয়। এসময় তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও হেরোইন এবং জব্দ করা হয় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল। গ্রেপ্তারকৃত হলঃ এমদাদুল হক ও জিহাদ। বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, দীর্ঘদিন যাবত তারা শহরের বিভিন্ন স্থানে মোটরসাইকেল যোগে অস্ত্র মুখে জিম্মি মানুষের সর্বস্ব লুটে নেয় এবং মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাদের কাছ বিদেশি পিস্তল, হেরোইন ও জব্দ করা হয় মোটরসাইকেল। থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।পুলিশ হেফাজতে রয়েছে জব্দ কৃত আলামত।
Devoloped By WOOHOSTBD