• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
কসবায় সিএনজিতে মিলল ১৬ বোতল বিদেশি মদ, গ্রেপ্তার ১ ভেড়ামারায় মোটরসাইকেলের উচ্চ শব্দে বেপরোয়া যুবকদের সতর্ক করলেন স্বেচ্ছাসেবক দল নেতা এসএস আল হুসাইন সোহাগ বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন দুর্গাপূজায় ১৩ মণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে ৫৯ বিজিবি জামালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ৫৫ মণ্ডপে সাড়ে ৫ লাখ টাকা দিলেন এমপি কামরুল নওগাঁয় পূজার আনন্দ ভাগাভাগি, তৃতীয় শ্রেণির কর্মচারীদের পাশে পুলিশ সুপার দীর্ঘদিন পর খুলছে জাদুকাটা নদী, কর্মসংস্থানের আশায় হাজারো শ্রমিক বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ বিজিবির হাতে মাদক কারবারি আটক

নওগাঁয় পূজার আনন্দ ভাগাভাগি, তৃতীয় শ্রেণির কর্মচারীদের পাশে পুলিশ সুপার

Montu Rahman / ৯ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি

উৎসবের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সেই আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে। পদ-পদবি কিংবা দায়িত্বের ভিন্নতা ভুলে সহকর্মীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এমনই এক মানবিক উদ্যোগ দেখা গেল নওগাঁ জেলা পুলিশে।

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে জেলা পুলিশের তৃতীয় শ্রেণির কর্মচারীদের সম্মাননা উপহার দিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

শুক্রবার (১৬ অক্টোবর) পুলিশ লাইনসের ড্রিল শেডে এ উপহার বিতরণ করা হয়।

এ আয়োজনের মধ্য দিয়ে জেলা পুলিশের কর্মচারীদের প্রতি আন্তরিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতির এক সুন্দর দৃষ্টান্ত তুলে ধরা হয়। উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার এ উদ্যোগে পুলিশ পরিবারের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের পাশাপাশি সহকর্মীদের আনন্দ-অনুভূতির অংশীদার হওয়া যে একটি সুন্দর কর্মপরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এ উদ্যোগ যেন সেই বার্তাই দেয়। উৎসবের এই উপহার শুধু একটি সামগ্রী নয়, বরং সহকর্মীদের প্রতি সম্মান, ভালোবাসা ও আপন করে নেওয়ার প্রতীক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD