• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কসবায় সিএনজিতে মিলল ১৬ বোতল বিদেশি মদ, গ্রেপ্তার ১ ভেড়ামারায় মোটরসাইকেলের উচ্চ শব্দে বেপরোয়া যুবকদের সতর্ক করলেন স্বেচ্ছাসেবক দল নেতা এসএস আল হুসাইন সোহাগ বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন দুর্গাপূজায় ১৩ মণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে ৫৯ বিজিবি জামালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ৫৫ মণ্ডপে সাড়ে ৫ লাখ টাকা দিলেন এমপি কামরুল নওগাঁয় পূজার আনন্দ ভাগাভাগি, তৃতীয় শ্রেণির কর্মচারীদের পাশে পুলিশ সুপার দীর্ঘদিন পর খুলছে জাদুকাটা নদী, কর্মসংস্থানের আশায় হাজারো শ্রমিক বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ বিজিবির হাতে মাদক কারবারি আটক

ভেড়ামারায় মোটরসাইকেলের উচ্চ শব্দে বেপরোয়া যুবকদের সতর্ক করলেন স্বেচ্ছাসেবক দল নেতা এসএস আল হুসাইন সোহাগ

Montu Rahman / ৫ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক 

কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেলের অতিরিক্ত উচ্চ শব্দে জনসাধারণের ভোগান্তি সৃষ্টি করা যুবকদের সতর্ক করেছেন এসএস আল হুসাইন সোহাগ। তিনি ভেড়ামারা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।

মোটরসাইকেলে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হর্ন ও বিকট শব্দের সাইলেন্সার ব্যবহার করে জনসাধারণের স্বাভাবিক চলাচল ও পরিবেশের শান্তি নষ্ট না করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, রাস্তাঘাট সবার জন্য। মোটরসাইকেলের বিকট শব্দে শিশু, বয়স্ক মানুষ, অসুস্থ ব্যক্তি ও শিক্ষার্থীদের ব্যাপক অসুবিধা হতে পারে। বিশেষ করে আবাসিক এলাকা ও জনবহুল স্থানে এ ধরনের শব্দ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটায়।

যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শখের বশে এমন কোনো কাজ করা উচিত নয়, যাতে সাধারণ মানুষ কষ্ট পায়। মোটরসাইকেল চালানোর সময় ট্রাফিক আইন মেনে চলতে হবে, বৈধ ও শব্দদূষণমুক্ত সাইলেন্সার ব্যবহার করতে হবে এবং অন্যের নিরাপত্তা ও স্বস্তির বিষয়টি গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, যুবসমাজ দেশের সম্পদ। তাদের দায়িত্বশীল আচরণ ও সচেতনতাই একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় তিনি মোটরসাইকেল চালকদের জনস্বার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এবং শব্দদূষণ বন্ধে সবাইকে সচেতন ভূমিকা রাখার অনুরোধ করেন।

জনস্বার্থে সচেতন হই, শব্দদূষণমুক্ত ভেড়ামারা গড়ি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD