• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কসবায় সিএনজিতে মিলল ১৬ বোতল বিদেশি মদ, গ্রেপ্তার ১ ভেড়ামারায় মোটরসাইকেলের উচ্চ শব্দে বেপরোয়া যুবকদের সতর্ক করলেন স্বেচ্ছাসেবক দল নেতা এসএস আল হুসাইন সোহাগ বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন দুর্গাপূজায় ১৩ মণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে ৫৯ বিজিবি জামালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ৫৫ মণ্ডপে সাড়ে ৫ লাখ টাকা দিলেন এমপি কামরুল নওগাঁয় পূজার আনন্দ ভাগাভাগি, তৃতীয় শ্রেণির কর্মচারীদের পাশে পুলিশ সুপার দীর্ঘদিন পর খুলছে জাদুকাটা নদী, কর্মসংস্থানের আশায় হাজারো শ্রমিক বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ বিজিবির হাতে মাদক কারবারি আটক

কসবায় সিএনজিতে মিলল ১৬ বোতল বিদেশি মদ, গ্রেপ্তার ১

Montu Rahman / ১ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বিশেষ প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার জেলার কসবা থানাধীন এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় করে বিদেশি মদ বহনের অভিযোগে মো. রাশেদ ভূঁইয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অটোরিকশাটি তল্লাশি করে ১৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিশাড়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাশেদ ভূঁইয়া কসবা উপজেলার আকছিনা গ্রামের মো. সুধন ভূঁইয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল বিশাড়াবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করে তল্লাশি চালিয়ে ১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। সিএনজি অটোরিকশা ব্রাহ্মণ্যবাড়িয়া থ ১১-২২৩১ নম্বরের গাড়িটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সিএনজি অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্যগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জেলা পুলিশের মিডিয়া উইংয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD