অনলাইন জুয়ার গ্রান্ড মাস্টার হিসেবে পরিচিত মাকাল সুমন ওরফে হুন্ডি সুমন এখন শত কোটি টাকার মালিক। ইন্ডিয়া সহ দেশের বিভিন্ন স্থানে নামে বেনামে শত কোটি টাকার সম্পদ অর্জন করেছে সে। yamaha MT15মোটরসাইকেল সহ ২ কোটি টাকা ব্যয় করে হেতাল বুনিয়া প্রেমকানন রোডে আলিশান বাড়ি বানিয়েছে।
1x bet মাস্টারমাইন্ড ও জুয়ার জনক হিসেবে খ্যাতি লাভ করেছে হুন্ডি সুমন। প্রচন্ড সূচতুর ধান্দাবাজ এবং ক্যাসিনো গেমের মাস্টারমাইন্ড সুমন এখন ধরাছোঁয়ার বাইরে। এই সেই মাকাল সুমন যে একটা সময় ইন্ডিয়া থেকে অ্যাপস এনে ঘরে ঘরে ফরম পূরণ করে অনলাইন জুয়ায় মার্কেটিং করে খ্যাতি লাভ করে। প্রতিটি জোয়ার একাউন্ট থেকে সে প্রতিনিয়ত এখনো কমিশন পেয়ে যাচ্ছে। পরে আর থেকে পেছনে ফিরে তাকাতে হয়নি। কয়েক বছরের মধ্যেই সে গড়ে তুলেছে কোটি কোটি টাকার পাহাড়। অত্যন্ত কৌশলী এবং ধরুন্ধর হিসেবে সে এলাকায় পরিচিত।
অপারেশন ক্লিন হার্ট এর আদলে সন্ত্রাসী ও অনলাইন জুয়ার গডফাদার ধরার যে সরকারী ফাদ তৈরি হয়েছে তাতে রাঘব বোয়ালের সাথে হুন্ডি সুমন যাতে প্রথম অবস্থায় ধরা পড়ে এমন দাবি মানবাধিকার সংগঠনগুলোর। খুলনার বটিয়াঘাটার অবসর প্রাপ্ত শিক্ষক অনিল কুমারের এক মাত্রপুত্র। সে পাঁচ তারিখের পর এক নেতার সহযোগিতায় দেশের বিপুল পরিমাণ অর্থ দেশেরে বাইরে পাচার করে। অবৈধভাবে অর্থের বিনিময়ে কয়েকজন নেতাকে ভারতে পার করে দেয়। জমি বিক্রির টাকা এবং নেতাদের অবৈধ অর্থ বা ব্যাংক থেকে উত্তোলন করে হুন্ডির মাধ্যমে নিয়মিত সে ভারতে পৌঁছে দিচ্ছে। । মাকাল সুমনের ব্যবসায়িক পার্টনার সাদা কাপড়ের আড়ালে ব্যবসা চালিয়ে যাচ্ছে। তারও ইন্ডিয়াতে সহায় সম্পদ রয়েছে। ক্যাসিনো গেমের অন্যতম মাস্টার মাইন্ড বা সেকেন্ড ইন কম্যান্ড হিসেবে এখন গোয়েন্দা তালিকাভুক্ত। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাকাল সুমন তার পিতার নাম সহ ১৩ জনের নামে পৃথক তিনটি অভিযোগ যা একটি বিশেষ সংস্থা তদন্ত করছে। হুন্ডি অনলাইন জুয়া মানব পাচার এর সাথে এরা জড়িত রয়েছে বলে ওই আবেদনে উল্লেখ করা হয়েছে। তিনটি আবেদনে মোট ২৭ টি অভিযোগের ইতিমধ্যে অধিকাংশের সত্যতা পেয়েছে বিশেষ ঐ সংস্থাটি । একশ্রেণীর অসাধু আইন প্রয়োগ কারী সংস্থার কতিপয় ব্যক্তি এবং রাজনৈতিক অসাধু নেতাদের ছত্র ছায়ায় মাকাল সুমনের উত্থান বেকার এই সুমন এখন কোটি কোটি টাকার মালিক l।মার্চেন্ট সিম সহ অনেক ক্যাটাগরির সিম চালিয়ে অনলাইন ক্যাসিনোর মাধ্যমে কোটি কোটি টাকা আয় করছে মাকাল সুমন ওরফে হুন্ডি সুমন। সাধারন পরিবারের থেকে উঠে আসা মাকাল সুমন এখন দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবচেয়ে বড় হুন্ডি ব্যবসায়ী। মাকাল সুমনের বেশ কিছু সিম দিয়ে কাজ করে এক ডজন তরুণ। যারা প্রত্যেকে এখন কোটি কোটি টাকার মালিক। মাত্র তিন বছর আগেও এরা ছিল পথের ভিখারী।
এলাকার যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। অনলাইন জুয়ায় সর্বস্বান্ত হচ্ছে হাজার হাজার পরিবার । অনলাইন জুয়ার কারণেই বিপথগামী হচ্ছে তরুণ ও যুব সমাজ। মাদক আসক্ত হচ্ছে এরা।
কে এই হুন্ডি সুমন??
তার উত্থান কিভাবে? ভারতের কোথায় বাড়ি? সম্ভাব্য ৩ ব্যাংকের লেনদেন এবং হুনডি ব্যবসা ও ক্যাসিনো জোয়ার মাধ্যমে কত কোটি টাকা পাচার করেছে তা নিয়ে আসছে আগামী দ্বিতীয় পর্বের প্রতিবেদনে।
Devoloped By WOOHOSTBD