• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মান্দায় ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি জব্দ লালপুরে অনলাইন প্রতারণা চক্রের ৩ সদস্য আটক, সাইবার সুরক্ষা আইনে মামলা মুন্সীগঞ্জের লৌহজংয়ে ডিবির অভিযানে হেরোইনসহ ৪ জন গ্রেফতার” বটিয়াঘাটার হুন্ডি সুমন মন্ডল ওরফে মাকাল অনলাইন জুয়ার মাধ্যমে কোটিপতি চেয়ারম্যান হতে চাই না, সেবক হতে চাই’—আজিজুর রহমান বটিয়াঘাটায় সন্তানের হাতে মায়ের মৃত্যু, ছেলেকে খুঁজছে পুলিশ চট্টগ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধ নিস্পত্তিতে আইনি সহায়তা প্রদানের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত আলহেরা মডেল একাডেমি তে ইয়োগা ক্লাস চালু করায় অভিনন্দন ও শুভেচ্ছা সীতাকুণ্ডে মডেল থানার গাড়ি চালককে মারধরের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

লালপুরে অনলাইন প্রতারণা চক্রের ৩ সদস্য আটক, সাইবার সুরক্ষা আইনে মামলা

Montu Rahman / ৩ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সাধীন আলম হোসেন

লালপুর নাটোর প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে তিনজনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নিঃ) মো. মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ২ অক্টোবর দিবাগত রাত অর্থাৎ ৩ অক্টোবর রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার মনিহারপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মো. মোমিন আলীর দক্ষিণ দুয়ারী টিনশেড ঘরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন—মো. মোমিন আলী (২৫), পিতা মো. রয়াজ আলী, সাং মনিহারপুর দক্ষিণপাড়া, লালপুর, নাটোর; মো. জাহাঙ্গীর আলম (২৬), পিতা মো. নাজিম উদ্দিন সরদার, সাং সুলতানপুর, বাঘা, রাজশাহী; এবং মো. শিহাব উদ্দিন (১৯), পিতা মো. মিন্টু আলী, সাং মনিহারপুর দক্ষিণপাড়া, লালপুর, নাটোর।
পুলিশের দাবি, আটক তিনজন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং অনলাইন প্রতারণা চক্রের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে ৩ অক্টোবর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD