• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মান্দায় ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি জব্দ লালপুরে অনলাইন প্রতারণা চক্রের ৩ সদস্য আটক, সাইবার সুরক্ষা আইনে মামলা মুন্সীগঞ্জের লৌহজংয়ে ডিবির অভিযানে হেরোইনসহ ৪ জন গ্রেফতার” বটিয়াঘাটার হুন্ডি সুমন মন্ডল ওরফে মাকাল অনলাইন জুয়ার মাধ্যমে কোটিপতি চেয়ারম্যান হতে চাই না, সেবক হতে চাই’—আজিজুর রহমান বটিয়াঘাটায় সন্তানের হাতে মায়ের মৃত্যু, ছেলেকে খুঁজছে পুলিশ চট্টগ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধ নিস্পত্তিতে আইনি সহায়তা প্রদানের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত আলহেরা মডেল একাডেমি তে ইয়োগা ক্লাস চালু করায় অভিনন্দন ও শুভেচ্ছা সীতাকুণ্ডে মডেল থানার গাড়ি চালককে মারধরের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৪,০০০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

Montu Rahman / ১৮ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বিশেষ প্রতিনিধি

ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার শামীমা পারভীন এর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)।

ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে অদ্য শুক্রবার ( ২ অক্টোবর ২০২৬) খ্রিস্টাব্দ রাত ০১:০৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন জোরপুল এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ রায়হান ইসলাম (২৮)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ৪০০ গ্রাম) উদ্ধার করা হয়, । যার আনুমানিক বাজারমূল্য ১২,০০,০০০/- (বারো লক্ষ) টাকা।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে ১টি মাদক মামলা রয়েছে।

ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD