মান্দা উপজেলা প্রতিনিধি
নওগাঁর মান্দায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৬ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্যর আলীর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এবং উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদর সম্মতি জ্ঞাপন করেছিলেন ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনের মাননীয় সংসদ সদস্য ডা: ইকরামুল বারী টিপু
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলাশয় সংরক্ষণ, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তারা।
পরে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান করা হয়।
এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য— “রূপালি মৎস্যে সমৃদ্ধির দেশ, সবার আগে বাংলাদেশ”। অনুষ্ঠানের মাধ্যমে মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
Devoloped By WOOHOSTBD