• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ যশোর বিসিক প্লট ও অবকাঠামো সংকটে, নতুন শিল্প পার্ক এখনো ঝুলন্ত চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান “বান্দরবানে নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন রোহিঙ্গা আটক” হাসিমপুরে দোকান-বাড়ি হামলা, অভিযুক্ত গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে অভিনব কায়দায় পাচারকালে ১ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের ৪,৩৪১ পিস ভারতীয় শাড়ীসহ ১ জন গ্রেফতার নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান: হত্যা মামলার আসামি, চোর ও মাদক কারবারিসহ গ্রেফতার ১৯ ও মাদকদ্রব্য উদ্ধার” “নরসিংদীতে লাইসেন্সকৃত মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা: প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর সরকার গ্রেফতার নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

“বান্দরবানে নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন রোহিঙ্গা আটক”

Montu Rahman / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বিশেষ প্রতিনিধি

মাদক বিরোধী অভিযানে বৃহস্পতিবার ( ১ অক্টোবর ২০২৬) খ্রিষ্টাব্দ, দুপুর ১২ : ৪০ ঘটিকায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডস্থ বড়ুয়াপাড়া, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান করে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন রোহিঙ্গা ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

অভিযানকালে সন্দেহজনক একটি ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে ১টি কার্ডে থাকা ১০,০০০ (দশ হাজার) পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ১ জনকে পুলিশ আটক করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তি : কামাল উদ্দিন (৩০), পিতা : মৃত জাহেদ হোসেন, ঠিকানা : ক্যাম্প-২/ইস্ট, ব্লক-বি, FCM-১৪১৯৪৬, উখিয়া, কুতুপালং, কক্সবাজার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনাপ্রবাহে জানা যায়, আটককৃত ব্যক্তি সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবার চালান সংগ্রহ করে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে কক্সবাজার/রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে পুলিশের তল্লাশিতে আটক হন।

এ-ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD