• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ যশোর বিসিক প্লট ও অবকাঠামো সংকটে, নতুন শিল্প পার্ক এখনো ঝুলন্ত চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান “বান্দরবানে নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন রোহিঙ্গা আটক” হাসিমপুরে দোকান-বাড়ি হামলা, অভিযুক্ত গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে অভিনব কায়দায় পাচারকালে ১ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের ৪,৩৪১ পিস ভারতীয় শাড়ীসহ ১ জন গ্রেফতার নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান: হত্যা মামলার আসামি, চোর ও মাদক কারবারিসহ গ্রেফতার ১৯ ও মাদকদ্রব্য উদ্ধার” “নরসিংদীতে লাইসেন্সকৃত মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা: প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর সরকার গ্রেফতার নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে অভিনব কায়দায় পাচারকালে ১ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের ৪,৩৪১ পিস ভারতীয় শাড়ীসহ ১ জন গ্রেফতার

Montu Rahman / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বিশেষ প্রতিনিধি

সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত বুধবার (৩০/৯/২০২৬) খ্রি; ভোর ০৫:১০ ঘটিকার সময় সিলেট জেলার জৈন্তাপুর থানা পুলিশের একটি আভিযানিক দল জৈন্তাপুর থানাধীন ১নং নিজপাট ইউপির অন্তর্গত নয়াখেল সাকিনস্থ সারী নদীর ব্রীজের উত্তর পাড়ে সিলেট তামাবিল- হাইওয়ে রাস্তায় চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনা করে একটি বালুভর্তি ট্রাক তল্লাশি করে আসামি মো: আলাল (৩৫), পিতা-সিদ্দেক আলী, গ্রাম-পাঁচ সেউতী, পূর্ব আলীরগাঁও ইউপি, থানা- গোয়াইনঘাট, জেলা-সিলেট এর হেফাজত হতে ৪,৩৪১ পিস ভারতীয় শাড়ী উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

শাড়ীর যার আনুমানিক মূল্য=১,৩০,২৩০০০/-(এককোটি ত্রিশলক্ষ তেইশ হাজার) টাকা এবং একটি হলুদ রংয়ের বড় ট্রাক যাহার রেজিঃনং- ঢাকা মেট্রো- ট- ১৮-৬৫৯১ যার আনুমানিক মূল্য ২৫,০০,০০০/-(পঁচিশ লক্ষ) টাকাসহ আটক করা হয়। এ সংক্রান্তে জৈন্তাপুর মডেল থানার মামলা নং- ২৯, তারিখ- ৩০/৯/২০২৬খ্রি, ধারা- 25B(1)(b)/25D The Special Power’s Act 1974 রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD