নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামান এর নির্দেশনায় ডিবি “খ-জোন” এর এসআই (নিঃ) এসএম আব্দুল আজিজ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ বন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়নের ঘাড়মোড়া কাজিবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী ১। মোঃ মতিউর রহমান জনি ওরফে ব্লাক জনিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। জনি (৩৯), পিতা- মোঃ আমান উল্লাহ ওরফে আমু মিয়া, মাতা- হেনা বেগম, সাং- সুচিয়ারবন্দ, থানা- বন্দর, জেলা- নারয়ণগণ্জ। ২। মোঃ রিফাত হাসান (২৬), পিতা- মোঃ খোরশেদ আলম, মাতা- মোসাঃ রিনা বেগম, সাং- জিওধারা চৌরাস্তা, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জদেরকে গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ২২:৫৫ ঘটিকার সময় গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে এসব দেশীয় অস্ত্র চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, ছিনতাই ও মাদকদ্রব্যের ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখে। গ্রেফতারকৃত আসামিদের দেখানো ও তাদের নিজ হাতে বের করে দেওয়ার ভিত্তিতে ঘটনাস্থলের একটি হাঁসের খামারের দক্ষিণ পাশের মাটির নিচ থেকে একটি প্লাস্টিকের বস্তায় রক্ষিত অবস্থায় নিম্নোক্ত দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধর কৃত ১. ০৫টি লোহার তৈরি রামদা ২. ০২টি এসএস-এর বাটযুক্ত লোহার তৈরি রামদা ৩. ০২টি লোহার তৈরি বাটযুক্ত রামদা ৪. ০২টি লোহার তৈরি ছোরা ৫. ০২টি লোহার তৈরি দা ৬. ৩টি জিআই পাইপ; সর্বমোট ১৬টি দেশীয় অস্ত্র/সরঞ্জাম উদ্ধার করে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে The Arms Act, 1878-এর সংশ্লিষ্ট ধারায় বন্দর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য, গ্রেফতারকৃত ১। মোঃ মতিউর রহমান জনি ওরফে ব্লাক জনির বিরুদ্ধে বন্দর ও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে- ০১ টি, অস্ত্র আইনে- ০১ টি এবং পেনাল কোডের বিভিন্ন ধারার ৫টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা যায়।
Devoloped By WOOHOSTBD