• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে হাইকোর্টের নিষেধাজ্ঞা ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং প্রশিক্ষণ” শুরু লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল পথচারীর জামালগঞ্জে ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা ইমাম হয়রানি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন, জেলা প্রশাসককে স্মারকলিপি যশোর শামস উল হুদা মাঠে ফুটবল ও স্বপ্ন পাঠশালা বন্দরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ‍কুখ্যাত সন্ত্রাসী মোঃ মতিউর রহমান জনি ওরফে ব্লাক জনি (৩৯) ও তার ১ জন সহযোগী গ্রেফতার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত

সীতাকুণ্ডে লোকবল সংকটে উপজেলা সমাজসেবা দপ্তর।।নিস্ক্রিয় হয়ে পড়ছে নিবন্ধিত সংগঠন গুলি

Montu Rahman / ১৫ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুন্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা পরিষদ এর গুরুত্বপূর্ণ একটা দপ্তরের নাম “উপজেলা সমাজসেবা” কার্যালয়।দপ্তর টি সামাজিক সংগঠনের নিবন্ধন দাতা হিসেবেও পরিচিত।এ দপ্তরের সীতাকুণ্ড উপজেলায় ১শ টি নিবন্ধিত ক্লাব থাকলেও ৫৯ টি ক্লাব তাদের কোন সামাজিক কার্যক্রম না থাকায় বিভিন্ন সময়ে নিবন্ধন বাতিল হয়ে যায়।বর্তমানে ৪১টি নিবন্ধিত ক্লাব/সংগঠন থাকলেও বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয় আছে মাত্র ১৫ টি সংগঠন।বাকী ২৬ টি সংগঠন দীর্ঘদিন ধরে সামাজিক কোন কর্মসূচি না থাকায় নিস্ক্রিয় হয়ে পড়ে আছে বলে জানা যায়।এছাড়াও বিভিন্ন প্রকারের ভাতা প্রদানের বিষয় টিও সমাজসেবা দপ্তরের অন্তর্ভুক্ত।এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম বলেন,চলতি অর্থ বছরে(২০২৫-২০২৬)বিভিন্ন ক্যাটাগরিতে ২১৭৮৯ জন কে ১৫ কোটি টাকা ভাতা প্রদান করে হয়েছে।ভাতা প্রাপ্তরা হলেন যথাক্রমে বয়স্ক ভাতা ১৩৩২৯ জন,বিধবা ভাতা ৪২২৪ জন,প্রতিবন্ধী ভাতা ৪০০৯ জন,অনগ্রসর জনগোষ্ঠী ভাতা ১১৫ জন,হিজডা২ জন,প্রতিবন্ধী শিশু উপবৃত্তি ৭৫ জন ও অনগ্রসর জনগোষ্ঠী শিশু উপবৃত্তি ৩৫ জন।অন্যদিকে পর্যাপ্ত লোক না থাকায় অতিরিক্ত কাজের চাপ ও মাঠ পর্যায়ে নিয়মত পরিদর্শন ব্যাহত হচ্ছে।লোকবল সংকট দীর্ঘদিন ধরে বিরাজ করছে।এ দপ্তরে বিভিন্ন পদে লোক থাকার কথা ১৫জন।সমাজসেবা কর্মকর্তা সহ বর্তমানে লোক আছে ৬ জন।ফিল্ড সুপারভাইজার ১ জন, ইউনিয়ন সমাজকর্মী ২ জন,কারিগরী প্রশিক্ষক ১জন ও অফিস সহায়ক ১জন।অন্যদিকে সহকারী সমাজসেবা কর্মকর্তা ১জন,ইউনিয়ন সমাজকর্মী ৪জন,কারিগরি প্রশিক্ষক ২জন,অফিস সহকারী ১জন ও নৈশ প্রহরী ১ জন মোট ৯ টি পদে দীর্ঘ দিন ধরে লোক নাই ।ফলে নির্দেশনা মোতাবেক নিয়ম মাফিক মাঠ পরিদর্শন করা সম্ভব হয় না।এতে করে কাজের স্বাভাবিক গতি কিছুটা ব্যাহত হচ্ছে।তিনি আরো বলেন কাজের চাপের মধ্যেও যোগদানের পর থেকে অফিসের শৃঙ্খলা ফিরিয়ে আনা,ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠনের মাধ্যমে ভাতা পাওয়ার যোগ্য প্রকৃত লোক নির্বাচনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD