• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে জাল দলিল সৃজনের অভিযোগে ৪ জন গ্রেফতার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষার সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত মহিপুরে ২১ পিস ইয়াবা সহ ১৬ মামলার পলাতক আসামী চিহ্নিত মাদক কারবারি মাসুদ রানা গ্রেফতার। জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে জেলে পরিবারের উপর হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ  চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু দৌলতপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী অস্ত্র ও ককটেল সহ আটক  দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

সীতাকুণ্ডে জাল দলিল সৃজনের অভিযোগে ৪ জন গ্রেফতার

Montu Rahman / ১ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড(চট্টগ্রাম)।।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জাল দলিল সৃজন ও প্রতারণার অভিযোগে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ বুধবার ৪জনকে আটক করেছে। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকা হতে জমি সংক্রান্ত জাল দলিল তৈরি,ভুয়া কাগজপত্র প্রস্তুত এবং নানান অনিয়মের অভিযোগের ভিত্তিতে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ৮নং সোনাইছড়ি ইউনিয়নের উত্তর ঘোড়ামারা গ্রামের যথাক্রমে-১।মো.ওমর ফারুক
পিতা-আহম্মদ মিয়া২।আবু তাহের লিটন
পিতা-আহম্মদ মিয়া ৩।মাসুদ পারভেজ শাহেদ
পিতা-আবদুল কাদের ও ৪।দক্ষিণ ঘোড়ামরা দলিয়া পাড়ার সিদ্দিক আহমেদের বাড়ির আবদুল নবীর ছেলে মো. নাঈম উদ্দিন কে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জমি সংক্রান্ত জাল দলিল তৈরি, ভুয়া কাগজপত্র প্রস্তুত এবং সংশ্লিষ্ট বিযয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাদের হেফাজতে নেয়।এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে,ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের কেও আইনের আওতায় আনা হবে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD