• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে উপজেলা সমবায় দপ্তরে নিবন্ধন কৃত সমিতি সংখ্যা ৭৯টি তারমধ্যে নিস্ক্রিয়৩৪ টি।।প্রায় ঘটছে গ্রাহকের টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনা নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার, স্ট্যাম্প ও চেক উদ্ধার পাউলিতে ব্যক্তিগত উদ্যোগে ড্রেন নির্মাণ, পানি নিষ্কাশনে স্বস্তি হাজারো কৃষকের মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মহিপুরে উপজেলা ভিত্তিক ‘ম্যাথ মায়েস্ট্রো প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত। কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ সক্রিয় কর্মী গ্রেফতার: তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ

সীতাকুণ্ডে উপজেলা সমবায় দপ্তরে নিবন্ধন কৃত সমিতি সংখ্যা ৭৯টি তারমধ্যে নিস্ক্রিয়৩৪ টি।।প্রায় ঘটছে গ্রাহকের টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনা

Montu Rahman / ০ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড( চট্টগ্রাম)প্রতিনিধি।।

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা পরিষদ এর অভ্যন্তরে আর একটা গুরুত্বপূর্ণ কার্যালয়ের নাম “উপজেলা সমবায়” কার্যালয়। এ দপ্তর টি সমবায় সংগঠন সৃষ্টির মাধ্যমে আর্ত কর্মসংস্থান সৃষ্টি, সমবায়ীদের ট্রেড ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও কারিগরি সহযোগীতা প্রদান সহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।সূত্র মতে,সীতাকুণ্ড উপজেলা সমবায় কার্যালয়ে অধিনে,নিবন্ধন কৃত বিভিন্ন ক্যাটাগরির ৭৯টি সমবায় সমিতি রয়েছে। তারমধ্যে ৪৫ টি সমিতি সক্রিয় ভাবে কার্যক্রম পরিচালনা করে থাকলেও বাকী ৩৪টি সমবায় সমিতির কোন ধরনের কার্যক্রম নাই এ সমিতি গুলি নিস্ক্রিয় হিসেবে তালিকা ভূক্ত আছে। প্রতি মাসে উপজেলা সমবায় কর্মকর্তার ৫ টি ও সহকারী পরিদর্শক এর ৩ টি করে সমবায় সমিতি পরিদর্শনের নির্দেশনা থাকলেও অনেক সময় দাপ্তরিক কাজের চাপ থাকায় সম্ভব হয় না বলে জানান।এতে করে দেখা যায় কিছু কিছু সমবায় সমিতি বিধিবর্হিভূত ভাবে কার্যক্রম পরিচালনা করে থাকে যা সমবায় কর্মকর্তাদের অজ্ঞাতে থেকে যায়।ফলে এক পর্যায়ে ঐসব সমিতি গুলি লাপাত্তা হয়ে যায়।বিগত সময়ে মাতৃভূমি, আল আমানত ও আরো কয়েকটি সমবায় সমিতি গ্রাহকেরা লক্ষ লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে গেছে।সাম্প্রতিক সময়ে প্রায় ১৬ বছরের পুরানো “অনান্যা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিঃ” নামে একটি সমিতি গ্রাহকের লক্ষ লক্ষ টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনা ঘটেছে।বর্তমান উপজেলা সমবায় কর্মকর্তা মন্জুমান আরা বেগম বিভিন্ন সময়ে “অনন্যা” সমিতি পরিদর্শনে বিধি বর্হিভূত কার্যক্রম নজরে আসলে দায়িত্বপ্রাপ্ত কে একাধিক বার সর্তক করা হলেও তিনি আমলে নেননি বলে জানান।বিভিন্ন অনিয়ম ও বিধি বর্হিভূত ভাবে কার্যক্রম পরিচালনা করে সদস্যদের কাছ থেকে আমানত গ্রহণের বিষয় টি গত ১৫/১২/২০২৫ ইং তারিখে ২০২৪-২০২৫ অর্থ বছরের অডিটে দৃশ্যমান হয়।এর পর থেকে উধাও হয়ে যায়।তিনি আরোও জানান,নিয়মিত সমিতি পরিদর্শনের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য সহকারী পরিদর্শক দের নির্দেশনা দেওয়া হয়েছে।এছাড়াও অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটর পদ ২ টি দীর্ঘ দিন ধরে খালী পড়ে আছে।ফলে দাপ্তরিক কাজের জন্য মাঠ পরিদর্শনে কিছু টা ব্যাঘাত ঘটছে।অন্য দিকে কম্পিউটার অপারেটর পদন্নোতি জনিত কারণে অন্যত্র বদলী হওয়ায় এ পদে লোক না আসায় সহকারী পরিদর্শকদের বাড়তি চাপ নিতে হচ্ছে।তবে দেশ কে এগিয়ে নিয়ে যেতে হলে সমবায়কেও এগিয়ে যেতে হবে। তাই শত প্রতিকূলতার মধ্যে ও সীতাকুণ্ড উপজেলার সকল সমবায় সমিতির দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিদের সাথে সমন্বয়ের মাধ্যমে সমবায় খাত কে আধুনিক ও গতিশীল করতে সরকারের নানা মূখী উদ্যোগ বাস্তবায়নে আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD