• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে হাইকোর্টের নিষেধাজ্ঞা ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং প্রশিক্ষণ” শুরু লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল পথচারীর জামালগঞ্জে ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা ইমাম হয়রানি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন, জেলা প্রশাসককে স্মারকলিপি যশোর শামস উল হুদা মাঠে ফুটবল ও স্বপ্ন পাঠশালা বন্দরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ‍কুখ্যাত সন্ত্রাসী মোঃ মতিউর রহমান জনি ওরফে ব্লাক জনি (৩৯) ও তার ১ জন সহযোগী গ্রেফতার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক পেটের ভিতর রক্ষিত ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট বিশেষ কায়দায় বের করে ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

জামালগঞ্জে ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Montu Rahman / ৫ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

‎মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::

‎সুনামগঞ্জের জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযানে লাইসেন্সবিহীন মৎস্য ও পশুখাদ্য এবং ঔষধ
‎বিক্রির দায়ে সাত ব্যবসায়ীকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
‎টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদক।
‎
‎অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শান্ত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রসিকিউটর ডা. মো. শামসুল হক, জামালগঞ্জ থানা পুলিশের সদস্য এবং আনসার বাহিনীর সদস্যরা।
‎
‎অভিযান সূত্রে জানা যায়, সাচনা বাজারের সাইফুল ইসলাম, নবী হোসেন ও ফারুক মিয়া এবং জামালগঞ্জ বাজারের রুকন হাসানকে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন-২০১০-এর ২০ ধারায় ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
‎
‎একই আইনে নোয়াগাঁও বাজারের জহিরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন-২০১০ অনুযায়ী পাঁচ জন ব্যবসায়ীকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
‎
‎এ ছাড়া জামালগঞ্জ বাঁধ বাজার শাহাপুরের  আলমগীর ও আরাফাত চৌধুরীকে মেয়াদোত্তীর্ণ
‎ঔষধ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৫১ ধারায় ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
‎
‎টাস্কফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অনুমোদিত লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD