• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান মান্দায় নির্মাণাধীন অবৈধ ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের কারাদণ্ড মাদক বিরোধী অভিযানে আখাউড়ায় ১৫৮০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার সিলেট জেলা শাহপরান (রহঃ) ২৭ বোতল বিদেশি মদ ট্রাক জব্দ গ্রেফতার ২ চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলার প্রধান আসামি সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল (৩৫) গ্রেফতার সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের কল্যাণপুরে মাদরাসাতুর রাইহানের ২য় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সোনারগাঁয়ে পবিত্র আল-কোরআন অবমাননার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার সীতাকুন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুরের দাফন সম্পন্ন

মান্দায় নির্মাণাধীন অবৈধ ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা

Montu Rahman / ২ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় যথাযথ কাগজপত্র ছাড়াই নতুন করে ইটভাটা নির্মাণের অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে উপজেলার মৈনম ইউনিয়নের কানার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়, মেসার্স এআরএ ব্রিকস নামের পুরোনো ইটভাটাটি ভেঙে যথাযথ কাগজপত্র গ্রহণ না করেই নতুনভাবে ইটভাটা নির্মাণের কাজ চালানো হচ্ছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয় এবং ১ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটার নির্মাণকাজ বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় ব্যাটালিয়ন আনসারের একটি দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD