• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম:
টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ কওমী ইয়ূথ ক্লাবের সিলেট বিভাগীয় ও চার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফে বিজিবির অভিযানে ১১ লিটার চোলাই মদসহ নারী আটক মাগুরা জেলার শালিখা থানায় পুলিশ পরিচয় চাঁদা আদায়ের অভিযোগ যশোরে আওয়ামী লীগ কর্মী মেম্বার মঈনুর আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে নিজামপুরে বিএনপির মানব সেবা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ

Montu Rahman / ৫ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
​আজ ২২ নভেম্বর ২০২৬ তারিখ ভোর ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। মহানন্দা ব্যাটালিয়নের চামুচা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৯৬/৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের জনৈক আব্দুল আজিজের আম বাগানে অভিযান চালায়।​অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং ৪২ বোতল বিদেশী মদ (Cosmos Fifty) জব্দ করা হয়। জব্দকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯১,৪০০/- (একানব্বই হাজার চারশত) টাকা। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।​বিষয়টি নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপু, ইঞ্জিনিয়ার্স বলেন”বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD