• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম:
যশোরে আওয়ামী লীগ কর্মী মেম্বার মঈনুর আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে নিজামপুরে বিএনপির মানব সেবা কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিন এর সহস্র স্বেচ্ছাসেবী যশোরে কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা হামলা মামলার আসামি ৩৫ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২ জামায়াত যশোর জেলা ২০২৭–২৮ কর্মপরিষদ গঠন দুই দিন নিখোঁজ থাকার পর ধানক্ষেতে মিলল ১৩ বছরের রাব্বির নিথর দেহ পালেগ্রাম হাকিম মিয়া শাহ্ আলিম মাদ্রাসায় সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর নবম মৃত্যুবার্ষিকী পালন

যশোরে আওয়ামী লীগ কর্মী মেম্বার মঈনুর আটক

Montu Rahman / ৭ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মালিকুজ্জামান কাকা

যশোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম  নিষিদ্ধ  আওয়ামী লীগ কর্মী  মঈনুর রহমান মেম্বারকে আটক করেছে পুলিশ। শনিবার  সকাল ৮টার দিকে শহরের ধোপাখোলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১ নভেম্বর ভোরে শহরের লালদীঘিরপাড় মাইকপট্টি মোড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মী জড়ো হয়ে সরকার বিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি ও নাশকতার চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় মো. শেখ শহিদসহ কয়েকজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। মামলার তদন্তে মঈনুর মেম্বরের সংশ্লিষ্টতার তথ্য পায় পুলিশ।
মঈনুর মেম্বারের পারিবারিক স্বজনরা জানান সে অনেক দিন ধরে রাজনীতি থেকে দূরে ছিল। সে ষড়যন্ত্রের শিকার। তবে কারা ষড়যন্ত্র করছে সে বিষয়ে তারা কিছু বলতে পারেন নি।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নুর উন নবী জানান, আটক আসামি মঈনুর মেম্বার কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD