• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম:
যশোরে আওয়ামী লীগ কর্মী মেম্বার মঈনুর আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে নিজামপুরে বিএনপির মানব সেবা কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিন এর সহস্র স্বেচ্ছাসেবী যশোরে কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা হামলা মামলার আসামি ৩৫ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২ জামায়াত যশোর জেলা ২০২৭–২৮ কর্মপরিষদ গঠন দুই দিন নিখোঁজ থাকার পর ধানক্ষেতে মিলল ১৩ বছরের রাব্বির নিথর দেহ পালেগ্রাম হাকিম মিয়া শাহ্ আলিম মাদ্রাসায় সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর নবম মৃত্যুবার্ষিকী পালন

দুই দিন নিখোঁজ থাকার পর ধানক্ষেতে মিলল ১৩ বছরের রাব্বির নিথর দেহ

Montu Rahman / ৩ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মো:সুমন মন্ডল,জয়পুরহাট প্রতিনিধি:

একটি অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল ১৩ বছর বয়সী নুর মোহাম্মদ রাব্বি। এরপর কেটে যায় দুই দিন, কিন্তু বাড়ি ফেরেনি সে। স্বজনদের উৎকণ্ঠা আর দীর্ঘ খোঁজাখুঁজির অবসান ঘটলেও ফিরল না রাব্বি—শনিবার সকালে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হলো তার মরদেহ।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হন্তনাবাদ এলাকার একটি ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ক্ষেতলাল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত নুর মোহাম্মদ রাব্বি (১৩) বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব গ্রামের খলিলুর রহমান ওরফে সাদ্দাম হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় রাব্বি। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিচিতজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে না পেয়ে শিবগঞ্জ থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।

শনিবার ধানক্ষেতে মরদেহ পাওয়ার খবর পেয়ে রাব্বির খালা তাহিমা ও স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা মরদেহটি রাব্বির বলে শনাক্ত করেন। প্রিয়জনের এমন করুণ পরিণতিতে পরিবারে নেমে আসে শোকের মাতম।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, কিশোরের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কীভাবে ওই কিশোরের মৃত্যু হয়েছে, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD