যশোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী মঈনুর রহমান মেম্বারকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে শহরের ধোপাখোলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১ নভেম্বর ভোরে শহরের লালদীঘিরপাড় মাইকপট্টি মোড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মী জড়ো হয়ে সরকার বিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি ও নাশকতার চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় মো. শেখ শহিদসহ কয়েকজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। মামলার তদন্তে মঈনুর মেম্বরের সংশ্লিষ্টতার তথ্য পায় পুলিশ।
মঈনুর মেম্বারের পারিবারিক স্বজনরা জানান সে অনেক দিন ধরে রাজনীতি থেকে দূরে ছিল। সে ষড়যন্ত্রের শিকার। তবে কারা ষড়যন্ত্র করছে সে বিষয়ে তারা কিছু বলতে পারেন নি।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নুর উন নবী জানান, আটক আসামি মঈনুর মেম্বার কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.