• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বাঘারপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা সীতাকুন্ডে অসুস্থ কুতুব উদ্দীন শিবলীকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার নিয়ামতপুর উপজেলা প্রশাসনের অভিযানে ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ হোয়াইক্যংয়ে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড টেকনাফে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ ১১ মাসে ১৩ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে ১৬ বিজিবি সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ নওগাঁর ধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ

উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২

Montu Rahman / ২৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের সময় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীন পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী মিজানের ঘের এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার ও দুজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি এলাকার বাসিন্দা মো. মোক্তার হোসেনের ছেলে মো. জোবায়ের (২০) এবং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ই এলাকার বাসিন্দা মো. ওলি হোসেনের ছেলে রহিম মোল্লা (২৮)।

বিজিবি সূত্র জানায়, নিয়মিত টহলের সময় মিয়ানমারের দিক থেকে পোটলা হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দলের সন্দেহ হয়। পরে তাঁদের থামতে বললে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে তাঁদের আটক করেন।

পরে তাঁদের বহন করা তিনটি পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪ কার্টন ইয়াবা পাওয়া যায়। এতে মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ছিল বলে জানায় বিজিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাদক সরবরাহকারী ও এ চোরাকারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD