অদ্য (১৬/১১/২০২৬), সোমবার দুপুর অনুমান ১২ঃ৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এস. আই মহিউদ্দিনের বিশেষ অভিযান পরিচালনা করে চকরিয়া থানাধীন চকরিয়া পৌরসভার ০২ নং ওয়ার্ডের হালকাকারা মৌলভীরচর ঠিকানাস্থ আমির হোসেনের টাওয়ারের নিচ তলায় ১০২ নং বাসার ভিতর (১) কিসমত আরা(২৩), স্বামী: ফয়সাল মাহমুদ, পিতা: আবু সৈয়দ, মাতা: খালেদা বেগম, গ্রাম: টিলা পাড়া উখিয়ারঘোনা০৮নং ওয়ার্ড, থানা: রামু, জেলা: কক্সবাজার, (২) তানজিনা আক্তার(১৫), পিতা: সৈয়দ হোসেন, মাতা: খালেদা বেগম,গ্রাম: টিলা পাড়া উখিয়ারঘোনা০৮নং ওয়ার্ড, থানা: রামু, জেলা: কক্সবাজারদ্বয় হইতে ৪১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপস্থিত সাক্ষীদের সামনে দু’জনকে গ্রেফতার করে চকরিয়া থানা পুলিশ। ধৃত আসামী ও ঊদ্ধারকৃত আলামতসহ থানায় এজাহার দায়ের করা হয়েছে। আসামীরা বর্তমানে থানা হেফাজতে আছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Devoloped By WOOHOSTBD