• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম:
জামালগঞ্জে টোল আদায় নিয়ে বিরোধ: হাইকোর্টের স্থগিতাদেশের পর পুনরায় টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের বটিয়াঘাটার ‘ইয়ুথ ফর দি সুন্দরবন’ সরকারি নিবন্ধন লাভ টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার আইন-শৃংখলার অবনতির প্রতিবাদ ও নাগরিক নিরাপত্তার দাবিতে বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন সীতাকুণ্ডে যুবাইদিয়া মহিলা মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী  সংবর্ধনা অনুষ্ঠিত সম্প্রীতি সহনশীলতার বার্তায় যশোরে শিক্ষার্থী কর্মশালা কালাইয়ে নজরুল বর্ষ-২০২৬ পালিত, কবির আদর্শ ও সৃষ্টিকর্ম নিয়ে প্রাণবন্ত আলোচনা জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা রায়পাড়ার মাছ চাষী তানভীরের পরিবারের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে এস্কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

আইন-শৃংখলার অবনতির প্রতিবাদ ও নাগরিক নিরাপত্তার দাবিতে বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন

Montu Rahman / ১৭ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি: আইনশৃংখলা পরিস্থিতির অবনতি,ছিনতাই,মব সহিংসতা, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তা জোরদারের দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কংগ্রেস।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বাংলামটর মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন ও মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম।

দলের যুগ্ম সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজুর রহমানের সভাপতিত্বে যুগ্ম সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাচ্চুর সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক তুষার রহমান,যুগ্ম শিক্ষা সম্পাদক নুরুল আমিন শাহীন,জাফর সাদিক,মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এতে সংহতি প্রকাশ করেন মেহনতি জনতা পার্টির চেয়ারম্যান কাউসার হোসেন সুইট,লিবারেল গ্রিন পার্টির চেয়ারম্যান কে সি মজুমদার খোকন।

বক্তারা বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই ও মব সহিংসতা প্রতিরোধ করে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ধর্ম-বর্ণ ও রাজনৈতিক পরিচয়-নির্বিশেষে সব নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নেই।

বক্তারা আরও বলেন, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সংস্কার কার্যকর করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD