• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম:
জামালগঞ্জে টোল আদায় নিয়ে বিরোধ: হাইকোর্টের স্থগিতাদেশের পর পুনরায় টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের বটিয়াঘাটার ‘ইয়ুথ ফর দি সুন্দরবন’ সরকারি নিবন্ধন লাভ টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার আইন-শৃংখলার অবনতির প্রতিবাদ ও নাগরিক নিরাপত্তার দাবিতে বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন সীতাকুণ্ডে যুবাইদিয়া মহিলা মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী  সংবর্ধনা অনুষ্ঠিত সম্প্রীতি সহনশীলতার বার্তায় যশোরে শিক্ষার্থী কর্মশালা কালাইয়ে নজরুল বর্ষ-২০২৬ পালিত, কবির আদর্শ ও সৃষ্টিকর্ম নিয়ে প্রাণবন্ত আলোচনা জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা রায়পাড়ার মাছ চাষী তানভীরের পরিবারের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে এস্কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা

Montu Rahman / ২০ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে পদযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন তরুণেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৬ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ২০০ তরুণ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ ও সোসাইটি ফর হেলথ এক্সটেনশন অ্যান্ড ডেভেলপমেন্টের (শেড) সহযোগিতায় অ্যাক্টিভিস্তা টেকনাফ এবং ইউনিটি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড অপরচুনিটি অব ইয়ুথের (ইউডিওয়াই) উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

টেকনাফ প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে শাপলা চত্বরের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এতে তরুণ-তরুণীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, রিকশাচালক, ইমাম, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

পদযাত্রায় অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ন্যায়সংগত অর্থায়ন নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে সহযোগী সংগঠন হিসেবে যুক্ত ছিল বিডি ক্লিন টেকনাফ টিম, আলির ডেইল যুব উন্নয়ন ক্লাব, SHAY Society, In Search of Humanity, JS Foundation এবং পুরান পল্লান পাড়া যুব উন্নয়ন সংঘ।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলো নানা ঝুঁকির মুখে রয়েছে। এর মধ্যে টেকনাফে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, উপকূলীয় ভাঙন, লবণাক্ততা ও সুপেয় পানির সংকট স্থানীয় মানুষের জীবনযাত্রা ও জীবিকায় প্রভাব ফেলছে। এসব পরিস্থিতিতে নারী, শিশু, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে।

কর্মসূচিতে অংশগ্রহণকারী তরুণেরা বলেন, জলবায়ু সংকট কেবল পরিবেশগত সমস্যা নয়; এটি মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার, জীবিকা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সঙ্গেও জড়িত। এ সংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো, জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদার এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা জরুরি।

তাঁরা আরও বলেন, জলবায়ুবিষয়ক নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সরকার, উন্নয়ন সংস্থা ও স্থানীয় জনগোষ্ঠীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ জোরদার করবে। এর মাধ্যমে জলবায়ু-সহনশীল, নিরাপদ ও ন্যায়সংগত ভবিষ্যৎ গঠনে সম্মিলিত উদ্যোগ আরও বেগবান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD