• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম:
চকরিয়া পৌরসভার চিরিংগাস্থ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চকরিয়া করাইয়াঘোনা গ্রামে বসত বাড়িতে অগ্নিকান্ডে মৃত ০১, আহত ০১৷ সুনামগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হলেন মাওলানা এম সালমান আহমদ সুজন যশোর জেলা আইনজীবী সমিতিতে চালু ওয়েবসাইট, সফটওয়্যার ও অ্যাপ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান ভেড়ামারায় রোপা আমন প্রযুক্তি প্রদর্শনীর ফিন্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত “মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ০৩ জন গ্রেফতার” নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪০ জন” দাউদকান্দি মডেল থানায় ১১৫ পিস ফেন্সিডিল ও ১৫ পিস ইয়াবাসহ বিভিন্ন অপরাধের অভিযুক্ত ৫ আসামি গ্রেফতার বীরগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীসহ চার অসহায় পরিবারের পাশে রাসেল ইসলাম, মানবিক উদ্যোগে প্রশংসা

চকরিয়া পৌরসভার চিরিংগাস্থ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

Montu Rahman / ১৬ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বাবলু দাশ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধ

কক্সবাজার  জেলার চকরিয়া পৌরসভার চিরিংগাস্থ পৃথক পৃথক দোকানে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন নীতিমালায় অভিযান পরিচালনা করে একাধিক দোকান মালিকগণের নিকট হইতে সর্ব মোট: ৩১০০০/- (একত্রিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ হাসান আল মারুফ সাহেবের নেতৃত্বে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আরিফুল ইসলাম , পৌরসভা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক হায়দার আলী এবং চকরিয়া থানা পুলিশের চৌকস টিমের সহযোগীতায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় যথাক্রমে তিনি (১) নিউ মিষ্টি রাজ ও ফলবিতান দোকান মালিককে নিম্মমানের মিষ্টি বিক্রি এবং মূল্য তালিকা না থাকার দায়ে নগদ ৫০০০/-( পাঁচ হাজার) টাকা, (২) জাকারিয়া ফলবিতানকে মূল্য তালিকা না থাকার দায়ে ৩০০০/-(তিন হাজার), (৩) মিজান ফলবিতানকে মূল্য তালিকা না থাকার দায়ে ৩০০০/-(তিন হাজার), (৪) নিউ রাজভবন রেষ্টুরেন্টকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার রান্না এবং বিক্রি করার দায়ে ৫০০০/-(পাঁচ হাজার), (৫) মুড়ি বিতান মুদির দোকানকে পণ্যের গায়ে মূল্য না থাকায় পণ্য বিক্রির দায়ে ৫০০০/-(পাঁচ হাজার), (৬) আল কাদের ষ্টোর পাইকারী মুদির দোকানকে শিশু স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর অনুমোদন বিহীন নিম্মমানের শিশু খাদ্য ভিন্ন কোম্পানীর প্যাকেটে প্যাকেটজাত করে বিক্রি ও মূল্য তালিকা না থাকার দায়ে ১০০০০/-(দশ হাজার) টাকাসহ সর্বমোট: ৩১০০০/-(একত্রিশ হাজার) টাকার জরিমান আদায় করেন। এ সময় তিনি আরো বলেন জনস্বার্থে যেকোন সময়, যেকোন মূহুর্তে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD