চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে মঙ্গলবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে।খবর পেয়ে পেয়ে ঘটনার সাথে সাথে পাশে অবস্হিত ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে প্রায় ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে স্টোররুমে থাকা কিছু ওষুধ ও চিকিৎসা সামগ্রী ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিব্বির আহমেদ প্রিন্স জানান,রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন লাগে।
স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড ইনচার্জ আফসার হোসেন জানান,আগুনে পাঁচটি বেডশিট,তিন কার্টুন ওষুধের মধ্যে এক কার্টুন ওষুধ এবং কিছু নরমাল স্যালাইন,গজ কাপড় ও তুলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ বেলাল হোসেন জানান, খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ও পর্যাপ্ত জনবল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো হয়।আনুমানিক ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
Devoloped By WOOHOSTBD