• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজদিখানের কাকালদীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” নওগাঁয় ১২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক “মুন্সীগঞ্জ থানার অভিযানে দক্ষিণ চরমশুরা থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন ওষুধ ও চিকিৎসা সামগ্রী ক্ষতিগ্রস্ত সরিষাবাড়ীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে নওগাঁয় ২ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার বিজিবির, আটক ১ লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

নওগাঁয় ১২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক

Montu Rahman / ১ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে ১২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আমিনুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার জগদল কলেজের সামনে নিকেশ্বর ফুটবল মাঠের উত্তর পাশে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা গেছে, কালুপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. গোলাম আজমের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭০/৫-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় ১২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আমিনুল ইসলামকে আটক করা হয়।

আটক আমিনুল ইসলাম ধামইরহাট উপজেলার জগদল গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আতাউর রহমান।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাঁকে উদ্ধার করা মাদকদ্রব্যসহ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন।

সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ১৪ বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD