মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জেলার কঠোর নির্দেশনাক্রমে মুন্সীগঞ্জ জেলায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস বিরোধী অভিযান বিভিন্ন স্থান করা হয়। পরিচালনাকালে গতকাল ২৭-১০-২০২৬ খ্রি. রাত ১৮.৩০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি-এর এসআই (নিঃ) মোঃ ইয়াকুব হোসেন সঙ্গীয় ফোর্সসহ মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন মধ্যম কাকালদী সাকিনস্থ জনৈক কালাচাঁন শেখ এর বাড়ির সামনের কাঁচা রাস্তার উপর থেকে মোঃ বিপ্লব (৩৮), পিতা- মৃত ফজল শেখ, সাং- মধ্যম কাকালদী বড় বাড়ি, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সীগঞ্জ এর দেহ তল্লাশিকালে ডান পাশের পকেট হতে নীল পলিথিনের জিপারে রক্ষিত ১০০ (একশত) পিস ইয়াবা উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয়।
উক্ত আসামী বিপ্লব এর বিরুদ্ধে পূর্বে ০১ টি মামলা রয়েছে বলে জানা যায় ।
ধৃত আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
‘অপরাধ ও অপরাধীর তথ্য দিন
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন’
পুলিশ কন্ট্রোল রুম – ০১৩২০০৯৪২৯৮”।
Devoloped By WOOHOSTBD