• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজদিখানের কাকালদীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” নওগাঁয় ১২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক “মুন্সীগঞ্জ থানার অভিযানে দক্ষিণ চরমশুরা থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন ওষুধ ও চিকিৎসা সামগ্রী ক্ষতিগ্রস্ত সরিষাবাড়ীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে নওগাঁয় ২ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার বিজিবির, আটক ১ লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

সরিষাবাড়ীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

Montu Rahman / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

আল আমিন হাসান ,

জামালপুর সরিষাবাড়ীতে বুধবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ-উপলক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। পরে ঝালুপাড়া সড়কে শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে।
উপজেলা যুবদলের দলীয় সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আরামনগর বাজারস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৌর যুবদলের আহবায়ক রমজান আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবদলের আহবায়ক এ কেএম ফয়জুল কবির তালুকদার শাহিন। আরো বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম, যুগ্ম-আহবায় দুলাল মিয়া প্রমূখ। পরে কেক কাটা হয় এবং পৌরসভার ঝালোপাড়া সড়কে বৃক্ষরোপণ করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা যুবদলের আহ্বায়ক এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহিন বলেন, নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আগামী দিনে দেশকে নিয়ে কোন ষড়যন্ত্র করলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সরিষাবাড়ী উপজেলার সর্বস্তরের নেতাকর্মী সেই ষড়যন্ত্রকারীদের রুখে দিবে ইনশাআল্লাহ।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সকল স্তরের যুবদল সহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্য সচিব ওস্তাদ মোশাররফ হোসেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD