লালপুর নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিং-প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় চারটি মোবাইল ফোন ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনা এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং-প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) ভোর ৪টা ২০ মিনিটে উপজেলার গন্ডবিল পশ্চিমপাড়ার একটি টিনশেড ভবনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। লালপুর থানার এসআই মো. মনিরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. নাঈম আলী (২৭), মো. রাজন আলী (২৫) ও রাসেল আলী (২২)। এ সময় চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও প্রতারণার অর্থ দিয়ে কেনা হয়েছে বলে পুলিশের দাবি করা একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এবং জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Devoloped By WOOHOSTBD