মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম পিপিএম এর কঠোর নির্দেশনাক্রমে মুন্সীগঞ্জ জেলার সকল থানা এলাকায় সকল ধরনের অপরাধ মূলক ঘটনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস বিরোধী অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে গত বুধবার ( ২৮-১০-২০২৬ ) খ্রি. বুধবার রাত ১৮.৪০ ঘটিকার সময় অফিসার ইনচার্জ (ওসি) মুন্সীগঞ্জ থানা এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিঃ) জাহিদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান করে চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা থেকে মোহাম্মদ হোসেন (৪০), পিতা- মৃত আজিত হোসেন, দক্ষিণ চরমশুরা বেপারী বাড়ি, থানা ও জেলা- মুন্সীগঞ্জ এর নিজ বসত বাড়ি থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয়
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া শেষে আসামিকে নিয়মিত মাদক দ্রব্য মামলায় অভিযুক্ত করে আদালতে প্রেরণ করা হয় ।
‘অপরাধ ও অপরাধীর তথ্য দিন
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন’
পুলিশ কন্ট্রোল রুম – ০১৩২০০৯৪২৯৮”।
Devoloped By WOOHOSTBD