কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার চিরিংগাস্থ পৃথক পৃথক দোকানে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন নীতিমালায় অভিযান পরিচালনা করে একাধিক দোকান মালিকগণের নিকট হইতে সর্ব মোট: ৩১০০০/- (একত্রিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ হাসান আল মারুফ সাহেবের নেতৃত্বে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আরিফুল ইসলাম , পৌরসভা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক হায়দার আলী এবং চকরিয়া থানা পুলিশের চৌকস টিমের সহযোগীতায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় যথাক্রমে তিনি (১) নিউ মিষ্টি রাজ ও ফলবিতান দোকান মালিককে নিম্মমানের মিষ্টি বিক্রি এবং মূল্য তালিকা না থাকার দায়ে নগদ ৫০০০/-( পাঁচ হাজার) টাকা, (২) জাকারিয়া ফলবিতানকে মূল্য তালিকা না থাকার দায়ে ৩০০০/-(তিন হাজার), (৩) মিজান ফলবিতানকে মূল্য তালিকা না থাকার দায়ে ৩০০০/-(তিন হাজার), (৪) নিউ রাজভবন রেষ্টুরেন্টকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার রান্না এবং বিক্রি করার দায়ে ৫০০০/-(পাঁচ হাজার), (৫) মুড়ি বিতান মুদির দোকানকে পণ্যের গায়ে মূল্য না থাকায় পণ্য বিক্রির দায়ে ৫০০০/-(পাঁচ হাজার), (৬) আল কাদের ষ্টোর পাইকারী মুদির দোকানকে শিশু স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর অনুমোদন বিহীন নিম্মমানের শিশু খাদ্য ভিন্ন কোম্পানীর প্যাকেটে প্যাকেটজাত করে বিক্রি ও মূল্য তালিকা না থাকার দায়ে ১০০০০/-(দশ হাজার) টাকাসহ সর্বমোট: ৩১০০০/-(একত্রিশ হাজার) টাকার জরিমান আদায় করেন। এ সময় তিনি আরো বলেন জনস্বার্থে যেকোন সময়, যেকোন মূহুর্তে এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.