• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চকরিয়া পৌরসভার চিরিংগাস্থ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চকরিয়া করাইয়াঘোনা গ্রামে বসত বাড়িতে অগ্নিকান্ডে মৃত ০১, আহত ০১৷ সুনামগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হলেন মাওলানা এম সালমান আহমদ সুজন যশোর জেলা আইনজীবী সমিতিতে চালু ওয়েবসাইট, সফটওয়্যার ও অ্যাপ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান ভেড়ামারায় রোপা আমন প্রযুক্তি প্রদর্শনীর ফিন্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত “মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ০৩ জন গ্রেফতার” নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪০ জন” দাউদকান্দি মডেল থানায় ১১৫ পিস ফেন্সিডিল ও ১৫ পিস ইয়াবাসহ বিভিন্ন অপরাধের অভিযুক্ত ৫ আসামি গ্রেফতার বীরগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীসহ চার অসহায় পরিবারের পাশে রাসেল ইসলাম, মানবিক উদ্যোগে প্রশংসা

নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪০ জন”

Montu Rahman / ২৬ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বিশেষ প্রতিনিধি

নরসিংদী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধ দমনের লক্ষ্যে গত রোববার (১৫ নভেম্বর ২০২৬) খ্রিষ্টাব্দে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬০ কেজি চোলাইমদসহ মাদক কারবারি, বিভিন্ন মামলার এজাহারনামীয় আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত সর্বমোট ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ ।

ঘটনা-১: গত রবিবার ( ১৫/১১/২০২৬) তারিখ রাত- ১৩:৫০ ঘটিকায় পুলিশ পরিদর্শক মোহাম্মদ উল্লা ফয়সল এর নেতৃত্বে এসআই (নিঃ) শেখ মোঃ জসিমউদদীন, সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন বিলাসদি সাকিনস্হ ডিসি রোড এলাকা হতে আসামী ০১। নাম- মো: আমান উল্লাহ, পিতা- মৃত কালা মিয়া, মাতা- মেহেরুন নেছা, সাং- বীরকান্দী, ইউ: হাইরমারা, থানা- রায়পুরা, জেলা- নরসিংদী (হাইরমারা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি)-কে আটক করা হয়। এ সংক্রান্তে রায়পুরা থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঘটনা-২: শিবপুর থানা পুলিশের একটি টিম থানা এলাকা অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো:
১। সিজান মোল্লা (২৬), পিতা সুরুজ আলী মোল্লা, গ্রাম বাজনাবো, থানা- শিবপুর, জেলা নরসিংদী ও তার সহযোগী ২। তৌহিদ (২৮) পিতা শহিদুল্লাহ গ্রাম বাজনাবো ,থানা- শিবপুর জেলা নরসিংদী। আটক করা হয়েছে। আসামী সিজান মোল্লার বিরুদ্ধে হত্যা , মাদকসহ একাধিক মামলা রয়েছে।

ঘটনা-৩: পলাশ থানার একটি টিম পলাশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিআর পরোয়ানা মূলে ০১ জন আসামী, পুরাতন মামলায় ০১ জন আসামীকে গ্রেফতার করত বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

ঘটনা-৪: গত ১৫/১১/২০২৬ তারিখ মনোহরদী থানার মনোহরদী থানার মামলা নং-০৯, তারিখ-১৫/১১/২০২৬ এর ০৫ জন আসামী, জিআর সাজা ওয়ারেন্টভুক্ত ০১ জন আসামী, জিআর ওয়ারেন্টভুক্ত ০২ জন আসামী, সিআর ওয়ারেন্টভুক্ত ১ জন আসামী, মনোহরদী থানার মামলা নং-২৯, তারিখ- ২৯ অক্টোবর, ২০২৬ এবং মনোহরদী থানার মামলা-৫(১)২৫ এর সন্ধিগ্ধ ১ জন আসামীসহ মোট ১১ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নরসিংদী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল এবং অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ও অপরাধবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD