• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোলে কাজী বাবুল ও চৌগাছায় শহীদ তিতুমীর নতুন ওসি জেলা প্রশাসকের কাছে ভুক্তভোগীর আবেদন” মধ্যনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ বাঁশখালী প্রেসক্লাবে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রংপুরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বটিয়াঘাটায় ক্লিন ইমেজের চেয়ারম্যান প্রার্থী খুঁজছে বিএনপি দৈনিক হালচাল নিউজে দেশের সকল জেলা-উপজেলায় সাংবাদিক নিয়োগ কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ চায়ের দোকানে ভয়াবহ আগুনে পুড়ে ছাই কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলনের জেরে অর্ধশতাধিক কারখানা ছুটি অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ৭ টি

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ

Montu Rahman / ১৯ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল ও ভারতীয় নেশাজাতীয় Win Cerex Cough সিরাপের ৩০ বোতল জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। জব্দ করা সিরাপটি মাদকদ্রব্যের নতুন সংযোজন হিসেবে সামনে এসেছে।
রোববার (১৫ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে ভোলাহাট উপজেলার মাগুরা মাঠ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) চামুচা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৯৬/৬-এস থেকে আনুমানিক ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের মাগুরা মাঠ গ্রামের একটি ধানক্ষেতে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ফেনসিডিল এবং ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ভারতীয় নেশাজাতীয় Win Cerex Cough সিরাপের ৩০ বোতল জব্দ করা হয়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু, ইঞ্জিনিয়ার্স অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD