• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোলে কাজী বাবুল ও চৌগাছায় শহীদ তিতুমীর নতুন ওসি জেলা প্রশাসকের কাছে ভুক্তভোগীর আবেদন” মধ্যনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ বাঁশখালী প্রেসক্লাবে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রংপুরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বটিয়াঘাটায় ক্লিন ইমেজের চেয়ারম্যান প্রার্থী খুঁজছে বিএনপি দৈনিক হালচাল নিউজে দেশের সকল জেলা-উপজেলায় সাংবাদিক নিয়োগ কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ চায়ের দোকানে ভয়াবহ আগুনে পুড়ে ছাই কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলনের জেরে অর্ধশতাধিক কারখানা ছুটি অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ৭ টি

সীতাকুণ্ডে মহাসড়কে মাসোহারার বিনিময়ে সিএনজি অটোরিক্সা দাপিয়ে বেড়াচ্ছে।।প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা

Montu Rahman / ৩০ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি।।

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম সড়কে লাইসেন্স বিহীন চালক ও ফিটনেসবিহীন সিএনজি অটোরিক্সার দৌরাত্ন বৃদ্ধি পেয়েছে।এছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড থেকে সিটি গেট পর্যন্ত দাফিয়ে বেড়াচ্ছে সিএনজি অটোরিক্সা।
এসব গাড়ির অদক্ষ চালকের কারণে দুর্ঘটনা মাত্রা দিন দিন বাড়ছে। কাগজপত্র না থাকলেও পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে গাড়ি চালানো হচ্ছে বলে জানা সংশ্লিষ্ট চালকদের অভিযোগ রয়েছে। এসব গাড়ির মালিকদের কাছ থেকে দৈনিক বা মাসিক সিস্টেমে চাঁদা নিচ্ছে পুলিশ।এই চাঁদা সিস্টেম চালু রাখার কারণে তুলনামূলক ভাবে কোন গাড়ি মামলা দেওয়া হচ্ছে না।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে দারোগাহাট থেকে ভাটিয়ারী পর্যন্ত কিছু দালালের মাধ্যমে প্রায় প্রতিটি পয়েন্ট থেকে প্রতিদিন এ মাসিক সিস্টেমে চাঁদা নেওয়া হয়।সিএনজি ও অটোরিক্সার মালিক পুলিশ প্রশাসনকে টাকা দিয়ে গ্রামের অটোরিকশা ও সিএনজি গুলো মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে।এই মাসোয়ারা নিয়ে চালু রাখা হয়েছে মহাসড়কে অবৈধ সিএনজি ও অটোরিকশা গুলো।ফলে অবৈধ সিএনজি অটোরিক্সার কারণে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেে সরকার পতনের পর থেকে
যে হারে সিএনজি ও অটোরিকশা বেড়েছে, এবং আইনকে তোয়াক্কা না করে,সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত সীতাকুণ্ড থেকে সিটি গেট পর্যন্ত সিএনজি চলাচল করে। মহাসড়কের প্রত্যেকটি বাজারে অটোরিক্সার দাপটে ও উল্টো পথে চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ এবং চলাচলেরও বিঘ্ন ঘটতেছে বলে মনে করে সাধারণ মানুষ।
মহাসড়কে উল্টোপথে সিএনজি ও অটোরিকশা চলাচলের কারণে এই দুর্ঘটনা ঘটে বলে দাবি করেন সচেতন মহল।
গত পাঁচ আগস্টের সরকার পতনের পরে সিএনজি ও অটোরিক্সার সীতাকুণ্ড মহাসড়ক জুড়ে দেখা যায় একরকম নৈরাজ্য।কোন নিয়ম নীতি না মেনে পুলিশকে ম্যানেজ করে সীতাকুণ্ড উপজেলার বড় দারোগার হাট থেকে শুরু করে ভাটিয়ারী পর্যন্ত চলাচল করে এ সিএনজি- অটোরিকশা।
এ বিষয়ে সিএনজি ড্রাইভার সেলিম উদ্দিন বলেন সীতাকুণ্ডে একটি লাইনম্যান আছে ঐ লাইনম্যান থেকে অনুমতি নিয়ে যা মাসিক দুই থেকে তিন হাজার টাকা মাসোহারা দিয়ে সীতাকুণ্ড থেকে ভাটিয়ারি পর্যন্ত আমরা এ সিএনজি চালায়।যদি টাকা দেওয়া না হয় তাহলে গাড়ি আটক করে মামলা ধরিয়ে দেয়।সীতাকুণ্ডে ট্রাফিক পুলিশ থাক সত্ত্বেও হাজার হাজার সিএনজি-অটোরিকশা সীতাকুন্ড উপজেলার মধ্যে দাফিয়ে বেড়াচ্ছে।যার কারনে পথচারী,স্কুল-কলেজ শিক্ষার্থীদের চলাফেরাতে অনেক সমস্যা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছু এক ড্রাইভার বলেন,উপজেলার দারোগারহাট থেকে ভাটিয়ারী পর্যন্ত সিএনজি চলাচল করে কারন আমরা কুমিরা হাইওয়ে থানা ও বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ আমাদের থেকে টাকা নেই তাই গাড়ি ধরে না।যদি টাকা না দিই তাহলে গাড়িকে ধরে মামলা দিয়ে দেয়।সিএনজি ড্রাইভার রুবেল বলেন,বার আউলিয়া হাইওয়ে ও কুমিরা হাইওয়ে থানা কে চাঁদা দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি।এই টাকা উপর মহল পর্যন্ত বাগবাটোয়ারা করেন বলে ড্রাইভারদের ধারণা কারণ এই টাকা ট্রাফিক পুলিশকে দেওয়ার কারণে ট্রাফিক পুলিশ গাড়িও ধরেনা মামলাও হয় না।
এ বিষয়ে জানতে চাইলে,কুমিরা হাইওয়ে থানার এসআই মোবারক আলী বলেন,এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।হাইওয়ে রোডে গাড়ি চলাচলের কোন অনুমতি নেই আমরা কোন অনুমতি দিই নাই।
এই বিষয়ে,বার আউলিয়া হাইওয়ে পুলিশের এস আই মাহাবুব আলম বলেন এই ধরনের চাঁদাবাজির সত্যতা নেই দাবি করে তিনি বলেন, অটোরিক্সা গুলো চালান গরিব লোকেরা,আমাদের পুলিশের সাথে যোগাযোগ আছে তা বলতে পারেন না।আমরা গাড়ি পাইলে আটক করি মামলা দিয়ে থাকি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD