মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের কঠোর নির্দেশনাক্রমে মুন্সীগঞ্জ জেলার সকল থানা এলাকায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে পুলিশ। অভিযান পরিচালনা কালে গত রবিবার ( ১৫-১১-২০২৬) খ্রি. রাত ২১.৩৫ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি-এর এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন যোগিভিটা (মোস্তানবাজার) সাকিনস্থ জনৈক বিল্টুর সুতার ববিন মিলের সামনের পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ১. সানি দেওয়ান (৩০), পিতা- আবু কালাম দেওয়ান, সাং- দক্ষিণ কাজীকসবা, ২. মোঃ জাকির হোসেন (৩০), পিতা- জাহাঙ্গীর আলম জানু, সাং- গোবিন্দনগর ও ৩. মোঃ সজল শেখ (২১), পিতা- মৃত মোজাম্মেল শেখ, সাং- যোগিভিটা (মোস্তানবাজার), সর্ব থানা ও জেলা- মুন্সীগঞ্জগণ’কে ১১০ (একশত দশ) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন শেষ করে আইন অনুযায়ী বিচার কার্যক্রম পরিচালনা রাখার জন্য নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করে।
‘অপরাধ ও অপরাধীর তথ্য দিন
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন’
পুলিশ কন্ট্রোল রুম – ০১৩২০০৯৪২৯৮”।
Devoloped By WOOHOSTBD