• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম:
জামালগঞ্জে টোল আদায় নিয়ে বিরোধ: হাইকোর্টের স্থগিতাদেশের পর পুনরায় টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের বটিয়াঘাটার ‘ইয়ুথ ফর দি সুন্দরবন’ সরকারি নিবন্ধন লাভ টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার আইন-শৃংখলার অবনতির প্রতিবাদ ও নাগরিক নিরাপত্তার দাবিতে বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন সীতাকুণ্ডে যুবাইদিয়া মহিলা মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী  সংবর্ধনা অনুষ্ঠিত সম্প্রীতি সহনশীলতার বার্তায় যশোরে শিক্ষার্থী কর্মশালা কালাইয়ে নজরুল বর্ষ-২০২৬ পালিত, কবির আদর্শ ও সৃষ্টিকর্ম নিয়ে প্রাণবন্ত আলোচনা জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা রায়পাড়ার মাছ চাষী তানভীরের পরিবারের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে এস্কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

সীমান্তে ৫৯ বিজিবির অভিযান কোটি টাকার ভারতীয় মোবাইল ও পাথরভর্তি ট্রাকসহ আটক ১

Montu Rahman / ৩০ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে প্রায় ১ কোটি ৫ লক্ষ টাকার ভারতীয় চোরাই মোবাইল ফোন ও ৪০ টন পাথরসহ একটি ভারতীয় ট্রাক এবং এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপুর নির্দেশনায় সোনামসজিদ বিওপির একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামস্থ মধ্যবাজার পাকা রাস্তায় এই অভিযান পরিচালনা করে।
​অভিযানের সময় একটি পাথরবোঝাই ভারতীয় ট্রাক (নম্বর: WB-73-G-4001) তল্লাশি করা হয়। এ সময় পাথরের স্তূপের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযানে ট্রাকচালক জসিম শেখকে (২৭) আটক করা হয়। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার মিল্লিক সুলতানপুর গ্রামের জমিন শেখের ছেলে।​জব্দকৃত মোবাইল ফোন, পাথর ও ভারতীয় ট্রাকের সর্বমোট সিজার মূল্য
১,০৪,৪৩,০০০ (এক কোটি চার লক্ষ তেতাল্লিশ হাজার) টাকা।
আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
​এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
​“দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের কবল থেকে সুরক্ষিত রাখতে বিজিবি দৃঢ় প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD