• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
বাঘারপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা সীতাকুন্ডে অসুস্থ কুতুব উদ্দীন শিবলীকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার নিয়ামতপুর উপজেলা প্রশাসনের অভিযানে ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ হোয়াইক্যংয়ে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড টেকনাফে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ ১১ মাসে ১৩ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে ১৬ বিজিবি সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ নওগাঁর ধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ

সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ

Montu Rahman / ২০ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর পৃথক তিনটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, চকো ডিএক্স এবং মদ জব্দ করা হয়েছে। গত ১৭ ও ১৮ নভেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন সময়ে সীমান্ত এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।​জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২,০৬,৫০০ (দুই লাখ ছয় হাজার পাঁচশত) টাকা।
​​প্রথম অভিযান: গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক বিকাল ৫টা ৫০ মিনিটে মাসুদপুর বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
​দ্বিতীয় অভিযান: একই দিনে আনুমানিক রাত ৯টা ৫০ মিনিটে ফতেপুর বিওপির একটি টহলদল শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। সেখান থেকে ৫৩ বোতল চকো ডিএক্স সিরাপ এবং ৩৯ বোতল মদ জব্দ করা হয়।​তৃতীয় অভিযান: আজ ১৮ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক রাত ১টার দিকে জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন নারায়ণপুর ইউনিয়নের কালুপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ১০০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
​চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
​তিনি জানান, বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকের বিরুদ্ধে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং যেকোনো ধরনের মাদক ও চোরাচালান দমনে বিজিবি সবসময় তৎপরতার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
​অভিযানে জব্দকৃত মাদকদ্রব্যগুলো আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD