• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ কওমী ইয়ূথ ক্লাবের সিলেট বিভাগীয় ও চার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফে বিজিবির অভিযানে ১১ লিটার চোলাই মদসহ নারী আটক মাগুরা জেলার শালিখা থানায় পুলিশ পরিচয় চাঁদা আদায়ের অভিযোগ যশোরে আওয়ামী লীগ কর্মী মেম্বার মঈনুর আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে নিজামপুরে বিএনপির মানব সেবা কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিন এর সহস্র স্বেচ্ছাসেবী যশোরে কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা হামলা মামলার আসামি ৩৫ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২

মাগুরা জেলার শালিখা থানায় পুলিশ পরিচয় চাঁদা আদায়ের অভিযোগ

Montu Rahman / ১৩ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার

মাগুরা জেলার শালিখা থানার শতখালীতে দুর্ঘটনা কবলিত ট্রাক ড্রাইভার এর কাছ থেকে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে চাঁদা দাবি সেন্টু সন্ত্রাসীর।
গত ২০-১১- ২০২৬ ইং তারিখে মাগুরা জেলার অন্তর্গত যশোর মাগুরা মহাসড়কের শতখালি গ্রামে এসে একটি ট্রাক বাম চাকা ব্রাস্ট হয়ে দুর্ঘটনা কবলে পড়ে। ট্রাকে পাথর কুচি ভর্তি থাকায়  ২১/১১/২০২৬ ইং তারিখে শনিবার  আরেকটি গাড়ি নিয়ে এসে পাথর কুচি লোড করা হচ্ছিল। আনুমানিক সন্ধ্যা ৭:৩০ মিনিটে স্থানীয় নেশাখোর সেন্টু ট্রাক ড্রাইভার এর কাছে নিজেকে শালিখা উপজেলার প্রশাসন হিসেবে দাবি করে টাকা চাই। ট্রাক ড্রাইভার স্থানীয় লোকের কাছে সেন্টুর পরিচয় জানতে চাইলে স্থানীয় লোক বলে ও কোন প্রশাসনের লোক নয় বরং এখানকার ভ্যানচালক সেন্টু।

সেন্টুকে স্থানীয় হোটেল মালিক ইউসুফ মোল্লা প্রশাসনের নাম ভাঙ্গিয়ে কেন চাঁদা নিচ্ছে এটা জিজ্ঞেস করতেই সেন্টু ইউসুফের দিকে চড়াও হয়। এবং কথা কাটাকাটির এক পর্যায়ে ইউসুফের গায়ে হাত তোলে এবং কিল ঘুসি মারতে থাকে। তখন এলাকার লোক সেন্টুর উপর চড়াও হলে সেন্টু সেখান থেকে পালিয়ে যায়।

পরে সেন্টু বাড়ি থেকে বড় দাও নিয়ে ইউসুফ ও যারা সেন্টুর গায়ে হাত তুলেছিল তাদেরকে কোপাতে শতখালী ভাটার মোড়ে আসতেছিল। পথে স্থানীয় লোকেদের সাথে দেখা হলে স্থানীয় লোক চিৎকার শুরু করলে। সেন্টু সেখানে থাকা একটি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের দুটি জানালার গ্লাস ভেঙ্গে দেয়। এবং যেই বাড়ি থেকে চিৎকার করছিল ওই বাড়ির বাইরের টিনের বেড়া দা দিয়ে কোপ দেয়। স্থানীয় লোক তাড়া করলে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এবং দূরে আরেকটি কবরস্থানের স্টিলের গেট দা দিয়ে কুপিয়ে আবারো দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়।

কিছুক্ষণের মধ্যেই প্রশাসনের লোক হাজির হলে সেন্টুকে সেখানে আর খুঁজে পাওয়া যায়নি।

সেন্টু এর আগে অনেকবার চুরি করে ধরা খেয়েছে। এমনকি নেশাগ্রস্ত অবস্থায় এলাকার লোকের কাছে মার খেয়েছে।

সেন্টুর পিতৃ পরিচয় বা পিতার ভিটা শতখালী গ্রামে নয়। বরং তার জন্মস্থান ভারতে এবং শতখালীতে নানা বাড়িতে থাকে।

এলাকার লোক উৎকণ্ঠার মধ্য দিয়ে জীবন পার করছে কেননা নেশাখোর সেন্টু যে কোন সময় যে কারোর উপর হামলা করতে পারে বলে আশঙ্কা রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD