• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার প্রতিভা বিশ্বাস অলরাউন্ড কম্পিটিশনে গানে তৃতীয় পর্যটন নগরী কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত।। অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য যশোরে আটক বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সীতাকুণ্ড উপজেলা এনসিপির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান নওগাঁ জেলা পোরশা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৩৮৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৭৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ বিশ্ব নদী দিবসে বগুড়ায় তীরের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দৌলতপুরে বন্যাকবলিত ৬শত পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরন

বটিয়াঘাটার প্রতিভা বিশ্বাস অলরাউন্ড কম্পিটিশনে গানে তৃতীয়

Montu Rahman / ৩ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বটিয়াঘাটা প্রতিনিধি:

বটিয়াঘাটা উপজেলার শিশু শিল্পী প্রতিভা বিশ্বাস বাংলাদেশের শিশু শিল্পীদের নিয়ে আয়োজিত অলরাউন্ড কম্পিটিশন-এ গানে তৃতীয় স্থান অর্জন করেছে। তার এ সাফল্যে বটিয়াঘাটার সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে।
আবুল খায়ের (মার্কস গ্রুপ)-এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এলাকার শিশু শিল্পীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শুটিং দীপ্ত টিভিতে অনুষ্ঠিত হয়েছে এবং অনুষ্ঠানটি এনটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানা গেছে।
প্রতিযোগিতায় প্রতিভা বিশ্বাস তার কণ্ঠ ও সংগীত প্রতিভার মাধ্যমে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে। তার এই অর্জন বটিয়াঘাটার জন্য গৌরবের বলে মনে করছেন স্থানীয়রা।
প্রতিভা বিশ্বাস বটিয়াঘাটা সদর ইউনিয়নের হাটবাটি-তেগরিডাঙ্গা গ্রামের গানের শিক্ষক পরেশ বিশ্বাসের কন্যা। সে বর্তমানে বটিয়াঘাটা থানা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ছোটবেলা থেকেই গানের প্রতি প্রতিভার বিশেষ আগ্রহ রয়েছে। বাবা পরেশ বিশ্বাস নিজেও সংগীতের সঙ্গে যুক্ত থাকায় বাবার কাছেই গানের প্রাথমিক তালিম নেয় প্রতিভা। নিয়মিত অনুশীলনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তার অংশগ্রহণ রয়েছে। অলরাউন্ড কম্পিটিশনে তৃতীয় স্থান অর্জনের পর প্রতিভা ও তার পরিবার ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তারা প্রতিভার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় সাংস্কৃতিকপ্রেমীরা মনে করছেন, প্রতিভা বিশ্বাসের এই সাফল্য বটিয়াঘাটার শিশু-কিশোরদের সাংস্কৃতিক চর্চায় আরও উৎসাহ সৃষ্টি করবে। ভবিষ্যতে প্রতিভা জাতীয় পর্যায়ে আরও সাফল্য অর্জন করে বটিয়াঘাটার পাশাপাশি দেশের জন্য সুনাম বয়ে আনবে—এমন প্রত্যাশা তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD