• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ কওমী ইয়ূথ ক্লাবের সিলেট বিভাগীয় ও চার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফে বিজিবির অভিযানে ১১ লিটার চোলাই মদসহ নারী আটক মাগুরা জেলার শালিখা থানায় পুলিশ পরিচয় চাঁদা আদায়ের অভিযোগ যশোরে আওয়ামী লীগ কর্মী মেম্বার মঈনুর আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে নিজামপুরে বিএনপির মানব সেবা

ভূমি খাতের দুর্নীতি বন্ধে বাংলাদেশ কংগ্রেসের ১০ দফা

Montu Rahman / ৭৬ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

ভূমি খাতে ঘুষ, দালালচক্র ও হয়রানি বন্ধে ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস। শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কংগ্রেসের ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

দলের কেন্দ্রীয় অর্থ সম্পাদক প্রভাষক মোস্তফা আনোয়ার ভুইয়া রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম। যুগ্ম সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাচ্চু’র সঞ্চালনায় কেন্দ্রীয়,ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ভূমি অফিসে ঘুষ, দালালচক্র, নামজারি ও জমাভাগে হয়রানি, রেকর্ড-খতিয়ানে কারসাজি এবং খাসজমি ও ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ তুলে ধরেন বক্তারা। দাবিগুলোর মধ্যে রয়েছে—ঘুষ ও দালালমুক্ত ভূমিসেবা, সব সেবা ডিজিটালকরণ, নির্ধারিত সময়ে নামজারি, রেকর্ড-খতিয়ান ডিজিটালকরণ, খাসজমি বণ্টনে স্বচ্ছতা, ভূমি অধিগ্রহণে অনিয়ম বন্ধ, অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং নিয়মিত সামাজিক ও প্রশাসনিক অডিট। স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে জনগণের হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে আহবান জানান নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD