ভূমি খাতে ঘুষ, দালালচক্র ও হয়রানি বন্ধে ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস। শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কংগ্রেসের ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
দলের কেন্দ্রীয় অর্থ সম্পাদক প্রভাষক মোস্তফা আনোয়ার ভুইয়া রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম। যুগ্ম সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাচ্চু'র সঞ্চালনায় কেন্দ্রীয়,ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ভূমি অফিসে ঘুষ, দালালচক্র, নামজারি ও জমাভাগে হয়রানি, রেকর্ড-খতিয়ানে কারসাজি এবং খাসজমি ও ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ তুলে ধরেন বক্তারা। দাবিগুলোর মধ্যে রয়েছে—ঘুষ ও দালালমুক্ত ভূমিসেবা, সব সেবা ডিজিটালকরণ, নির্ধারিত সময়ে নামজারি, রেকর্ড-খতিয়ান ডিজিটালকরণ, খাসজমি বণ্টনে স্বচ্ছতা, ভূমি অধিগ্রহণে অনিয়ম বন্ধ, অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং নিয়মিত সামাজিক ও প্রশাসনিক অডিট। স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে জনগণের হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে আহবান জানান নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.