সারা দেশের ন্যায় মাদক বিরোধী অভিযান পরিচালনা নিয়মিত চলমান রয়েছে নারায়ণগঞ্জ জেলার সকল থানায়।গত ৩০/০৯/২০২৬ খ্রি. (বুধবার) সকাল আনুমানিক ১০:৫৫ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা এর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে। এসআই(নিরস্ত্র)/মোঃ খালেদুজ্জামান এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল ফতুল্লা থানাধীন শান্তিধারা (সাইনবোর্ড) সাকিনস্থ ৬নং রোডস্থ’ জনৈক মিজানুর রহমান খোকনের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী-১। মোঃ মানিক ওরফে নয়ন (৩০), পিতা-আলমাছ মোল্লা, মাতা-সুফিয়া বেগম, সাং-সাকুয়া, (চাঁদপুর পুরান বাজার), থানা- চাঁদপুর সদর, জেলা -চাঁদপুর, এ/পি সাং- (শান্তিধারা, সাইনবোর্ড) , থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায় ।
Devoloped By WOOHOSTBD