• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ যশোর বিসিক প্লট ও অবকাঠামো সংকটে, নতুন শিল্প পার্ক এখনো ঝুলন্ত চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান “বান্দরবানে নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন রোহিঙ্গা আটক” হাসিমপুরে দোকান-বাড়ি হামলা, অভিযুক্ত গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে অভিনব কায়দায় পাচারকালে ১ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের ৪,৩৪১ পিস ভারতীয় শাড়ীসহ ১ জন গ্রেফতার নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান: হত্যা মামলার আসামি, চোর ও মাদক কারবারিসহ গ্রেফতার ১৯ ও মাদকদ্রব্য উদ্ধার” “নরসিংদীতে লাইসেন্সকৃত মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা: প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর সরকার গ্রেফতার নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান: হত্যা মামলার আসামি, চোর ও মাদক কারবারিসহ গ্রেফতার ১৯ ও মাদকদ্রব্য উদ্ধার”

Montu Rahman / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বিশেষ প্রতিনিধি

নরসিংদী জেলা পুলিশ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় আসামিসহ বিভিন্ন অপরাধে সর্বমোট ১৯ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে ইয়াবা, বিদেশি মদ এবং পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি গাঁজা।

অভিযানের উল্লেখযোগ্য সাফল্যসমূহ:

* চাঞ্চল্যকর রবি আওয়াল হত্যা মামলার আসামি গ্রেফতার:

মনোহরদী থানার চরমান্দালিয়া পুব মজিদপুর এলাকার রবি আওয়াল হত্যা মামলার এজাহারনামীয় আসামি ইয়াসিনকে (৩৭) গ্রেফতার করেছে মনোহরদী থানা পুলিশ। এসআই (নিরস্ত্র) আল ইসলাম ও এসআই (নিরস্ত্র) মোবারক হোসেনের নেতৃত্বে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

* মাহাবুর হত্যা মামলায় ১৬৪ ধারার জবানবন্দিতে অভিযুক্ত আসামি আটক:

নরসিংদী সদর মডেল থানার মাহাবুর হত্যা মামলার তদন্ত ও অপর আসামির ১৬৪ ধারার জবানবন্দির ভিত্তিতে অভিযুক্ত আসামি মোঃ মলি হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে ডিবি, নরসিংদী। ডিবির এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুস সালামের নেতৃত্বে মাধবদী থানার পৌলানপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

*চোরাই গরু উদ্ধারসহ চোর গ্রেফতার:
শিবপুর মডেল থানা পুলিশ
গরু চোর ১। নাজিম (৩০) পিতা আব্দুর রহমান গ্রাম হরি হরদি ২। উজ্জল (২২) পিতা মৃত আনোয়ার হোসেন গ্রাম তেলিয়া পশ্চিমপাড়া উভয়ের থানা শিবপুর জেলা নরসিংদী উদয়কে আটক করেন। এছাড়া ০১টি গরু উদ্ধার করা হয়েছে। উল্লেখিত ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

* মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স (ইয়াবাসহ ৪ জন গ্রেফতার):

* ঝোপঝাড় থেকে বস্তাভর্তি গাঁজা উদ্ধার:
বেলাবো থানার দেওয়ানেরচর এলাকায় একটি পারিবারিক কবরস্থানের ঝোপঝাড়ে পরিত্যক্ত অবস্থায় রক্ষিত ২ টি প্লাস্টিকের বস্তা থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে বেলাবো থানা পুলিশ, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।

* পলাশ থানা: পলাশ থানা পুলিশ ৪৮ পিস ইয়াবাসহ দোলন (৫৫) নামে একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

এছাড়া ডিবির পৃথক অভিযানে ৪টি মাদক মামলার আসামি আলমগীর(৪৪) ‘কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

* রায়পুরা থানা: রায়পুরার রাধাগঞ্জ এলাকা থেকে ৪৫ পিস ইয়াবাসহ সোহাগ খন্দকার ওরফে আলামিনকে (৩২) গ্রেফতার করে ডিবি পুলিশ।

* মাধবদী থানা: মাধবদী থানাধীন সীমান্ত টেক্সটাইলের সামনে থেকে ৭০ পিস ইয়াবাসহ ৪টি মাদক মামলার আসামি মোঃ মোবারক হোসেন ওরফে কালাকে (৩০) গ্রেফতার করে ডিবি পুলিশ।

 বিদেশি মদসহ মাদক কারবারি আটক:

নরসিংদী সদর মডেল থানাধীন বানিয়াছল বালুর মাঠ এলাকা থেকে ৪ বোতল বিদেশি মদসহ শাওন সূত্রধর (২৩) নামের এক তরুণকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD